হোম > রাজনীতি

২৫ ও ২৬ মার্চে বিএনপির কর্মসূচি জানালেন রিজভী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফাইল ছবি

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রিজভী বলেন, ২৬ মার্চ ভোর ৫টায় জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী ও দলের নেতা–কর্মীরা। ২৫ মার্চ রাজধানীতে আলোচনা করবে বিএনপি।

আজ রোববার মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির কর্মসূচি নিয়ে কথা বলেতে গিয়ে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, তীব্র সমালোচনা হলেও এখনো কেউ রাষ্ট্রীয় হয়রানির শিকার হয়নি। ফ্যাসিবাদের লক্ষণ দূর করাই বিএনপির লক্ষ্য।

দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, আমাদের স্বাধীনতা আর সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে দেওয়া হয়েছে। কখনো বাকশালের নামে কখনো মুক্তিযুদ্ধের চেতনার নামে মানুষের বাক স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়েছে। কথা বললে কেউ গুম হবে না এমন নিশ্চয়তা এখন দেওয়া যায়। পার্লামেন্টের ভেতরে বাইরে এখন সবাই নির্বিঘ্নে কথা বলছেন।

রুহুল কবীর রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রের সেই সুস্থ চর্চা দেশে হচ্ছে। কিন্তু তারেক রহমানের সরকারের বিরুদ্ধেও এখন বিরোধীরা নানা বিষোদ্‌গার করছে। ফ্যাসিবাদ কায়েমের ইতিহাস বিএনপির নেই। ন্যায়সংগত সমালোচনার অধিকার সবার আছে কিন্তু কুৎসা রটনা করা ফ্যাসিবাদীদের কাজ। যারা আজ এটা করছেন তাদের ওপরই ফ্যাসিবাদের তকমা জুড়ে যাবে।

বিএনপির এ জ্যেষ্ঠ নেতা বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। রাতারাতি সব সম্ভব হয় না। এ জন্য একটু সময় লাগবে। কিন্তু অবান্তর কথা, মিথ্যাচার করে বিভ্রান্ত করার কোনো অর্থ নেই।

হামে আক্রান্ত শিশুদের সুচিকিৎসার দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিক্ষোভ

সাধারণ মানুষের প্রত্যাশার জায়গা থেকে সরকার-বিরোধী দল ঐক্যবদ্ধ থাকব: পানিসম্পদমন্ত্রী

নির্বাচনে জাতীয় পার্টি ব্যয় করেছে ৫ লাখ টাকা

বিয়ে করছেন ডাকসু ভিপি সাদিক কায়েম

সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়ে, মানুষ হত্যা করে বন্ধুত্ব হয় না: নাহিদ ইসলাম

শাপলা চত্বরে বিএনপির ভূমিকা কেমন ছিল, তা বিশ্লেষণের দাবি রাখে: নাহিদ ইসলাম

আফ্রিকার জঙ্গল থেকে কেউ এখানে এসে চাঁদাবাজি করে না: জামায়াত আমির

নির্বাচনে জামায়াতের ব্যয় সাড়ে ৪ কোটি

শুভেন্দু অধিকারীকে জি এম কাদেরের অভিনন্দন

যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলে হচ্ছে নতুন কমিটি