হোম > রাজনীতি

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সঙ্গে এনসিপির বৈঠক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আজ মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করে এনসিপির একটি প্রতিনিধিদল। ছবি: আজকের পত্রিকা

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং স্পেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ইতালি, সুইডেন, সুইজারল্যান্ড ও নরওয়ের রাষ্ট্রদূত ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদল।

আজ মঙ্গলবার রাতে এক বিবৃতিতে এ কথা জানান দলের যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত। বৈঠকে এনসিপির প্রতিনিধিত্ব করেন দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা।

বিবৃতিতে বলা হয়, বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং যে প্রেক্ষাপটে এনসিপি প্রতিষ্ঠিত হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। এ ছাড়াও বৈঠকে এনসিপির প্রস্তাবিত সংস্কারগুলো ও বিচার প্রতিষ্ঠার অঙ্গীকারের কথা তুলে ধরা হয়—বিশেষত জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবাধিকার লঙ্ঘনসহ সাবেক শাসনামলের অন্য গুরুতর অপরাধগুলোর বিচার নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পায়।

বিবৃতিতে জানানো হয়, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের প্রতি তাঁদের সমর্থন পুনর্ব্যক্ত করেন।

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও বাংলাদেশে ইইউ প্রতিনিধিদলের প্রধান মাইকেল মিলারের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে।

মির্জা ফখরুল গণতন্ত্র হত্যার মহাসচিবে রূপান্তরিত হচ্ছেন: আসিফ মাহমুদ

ইসলামী আন্দোলনের সঙ্গে রাজপথের সম্পর্ক অব্যাহত থাকবে: আসিফ মাহমুদ

জ্বালানি সংকটের অজুহাতে অনলাইন ক্লাস জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্র: জামায়াত

শনিবার রাজধানীতে ১১ দলের বিক্ষোভ সমাবেশ-মিছিল

সংসদ অধিবেশন: আন্দোলনের হুমকি বিরোধীদের

পথ এখন একটাই, জনগণকে সঙ্গে নিয়ে দাবি আদায়: জামায়াত আমির

মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবি সিপিবির

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

সংবিধানের অনেক কিছু ছাড়াই আমরা এ পর্যন্ত এসেছি: জামায়াত আমির

৬৮% জনগণ জানিয়ে দিয়েছেন, সংবিধানের কোথায় পরিবর্তন আনতে হবে: সংসদে হাসনাত