হোম > রাজনীতি

ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচলের অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা শহরে ব্যাটারিচালিত রিকশা চলাচলের অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ২২টি মহাসড়কে আগের সিদ্ধান্ত অনুযায়ী ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ সোমবার দুপুরে গুলিস্তান বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ওলামা লীগের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কাদের এ কথা বলেন।

এর আগে গত বুধবার সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের প্রথম সভায় সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন, ‘ঢাকায় কোনো ব্যাটারিচালিত রিকশা চালানো যাবে না। এটা আগে কার্যকর করুন। এ ছাড়া ২২ মহাসড়কে রিকশা ও ইজিবাইক নিষিদ্ধ করা হয়েছে। সেটা বাস্তবায়ন করুন।’ 

আজ প্রধানমন্ত্রীর নির্দেশনার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, বিশ্ব পরিস্থিতি ও দ্রব্যমূল্যে স্বল্প আয়ের মানুষের কষ্টের কথা বিবেচনা করে শুধু ঢাকা শহরে ব্যাটারিচালিত রিকশা চলাচলের অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ২২টি মহাসড়কে আগের সিদ্ধান্ত অনুযায়ী ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ থাকবে।

স্বল্প আয়ের মানুষের কষ্টের কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা নতুন নীতিমালা নিয়ে আসছি। জীবিকা আগে না জীবন আগে। যদি ট্রাক ও বাসের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষ হয় তাহলে বাসের কারও কিছু হয় না। দশ থেকে বারোজন ইজিবাইকের ড্রাইভারসহ সব যাত্রী নিহত হন। এই অবস্থায় আমরা ২২টি মহাসড়কে ইজিবাইক বন্ধ করেছি। কিন্তু ঢাকা সিটিতে এই দুর্মূল্যের বাজারে নিম্ন আয়ের, স্বল্প আয়ের মানুষের কষ্টের ও দুঃখের কথা স্মরণ করিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন— অন্যান্য সিদ্ধান্ত ঠিক আছে কিন্তু ঢাকা সিটিতে এই মুহূর্তে নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা বিবেচনা করে সিটি এলাকার ব্যাটারিচালিত গাড়ির চলাচলে যে নিষেধ সেটা চালু রাখার তিনি নির্দেশনা দিয়েছেন।’ 

ওবায়দুল কাদের বলেন, ‘বিআরটিএকে আমি বলেছি, এদের প্রতিনিধিদের ডাকবেন, কথা বলবেন। ড্রাইভারদের ট্রেনিং, গাড়ির সাইজ একটা নিয়মের মধ্যে আনতে হবে। গাড়ির সাইজ, চাকা এগুলো যেন বাস্তবসম্মত হয়। এই ব্যাপারে প্রধানমন্ত্রীর নির্দেশনা সবাইকে বিআরটিএ পৌঁছে দেবে এবং কার্যকর ব্যবস্থা নেবে।’

বিএনপির শরিক জোট: মিত্রদের সঙ্গে সম্পর্ক ঠিক করতে হচ্ছে নৈশভোজ

ব্যারিস্টার জমির জামায়াত নেতাদের পক্ষে আদালতে দাঁড়িয়েছেন, আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ: জামায়াত আমির

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, আলোচনায় প্রাধান্য পেল যেসব

বাঁশখালীতে বন্যায় ভেসে যাওয়া নিহত দুই শিশুর পরিবারের পাশে ছাত্রদল

চট্টগ্রামে বন্যায় ভোগান্তি, সহায়তায় এনসিপির রেসপন্স টিম

ভোট গণনায় এদিক-ওদিক হলে হাত থাকবে না: সারজিস

বিএনপি ক্ষমতায় এসে হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে: হাসনাত

ভোট চুরি জুলাইয়ের আগেও হয়েছে, পরেও হয়েছে: হাসনাত আবদুল্লাহ

শেখ হাসিনা যদি দেশে ফেরে, তা হবে ফাঁসির রায় কার্যকরের জন্য: নাহিদ ইসলাম

জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি হলে রাজপথে নামার হুঁশিয়ারি ইসলামী আন্দোলনের