হোম > রাজনীতি

রাজনীতিকে পেশা বানাবেন না, পেশার পাশাপাশি রাজনীতি: হাসনাত আবদুল্লাহ

দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি 

হাসনাত আবদুল্লাহ। ছবি: আজকের পত্রিকা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘দেবিদ্বারে কোনো কোরামবাজি চলবে না, হেডম দেখানো যাবে না। আমার কাছে কোনো অন্যায় আবদার নিয়ে আসা যাবে না। হাটবাজার নিয়মতান্ত্রিকভাবে হবে। রাজনীতিকে পেশা বানাবেন না, পেশার পাশাপাশি রাজনীতি। ছবির রাজনীতি, পদের রাজনীতি এসব করা যাবে না। যারা নেতার তেলবাজি করে, এগুলো মানুষ পছন্দ করে না। নেতার ভালো কাজের সুনামের পাশাপাশি ভুল হলে তাঁর সমালোচনা করতে হবে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ দেবিদ্বার সংসদীয় আসনে বেসরকারিভাবে নির্বাচিত হওয়ার পর গতকাল রাত সাড়ে ৮টায় দেবিদ্বার এনসিপির কার্যালয়ে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে এক বৈঠকে হাসনাত আবদুল্লাহ এসব কথা বলেন।

নেতা-কর্মীদের অনুরোধ করে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘ভোটের আগে আপনারা মানুষের বাড়ি বাড়ি গিয়েছেন, এখনো তেমনি বাড়ি বাড়ি গিয়ে যুবকদের উন্নয়নে বেকারত্ব দূর করতে কীভাবে কাজ করা যায়, তা-ই করেন। মনে রাখবেন, আপনারা বিজয় পাননি, আপনারা দায়িত্ব পেয়েছেন। এত দিন আপনারা ওয়াদা করে আসছেন, এখন ওয়াদা পূরণের সময় আসছে। আগামী ৫ বছর শুধু কাজ, উদ্‌যাপনের কোনো সময় নেই। আল্লাহ যেন আমাদের অহংকারী না বানায়।’

এ সময় ছাত্রসংগঠনের নেতাদের উদ্দেশ করে এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক বলেন, ‘ছাত্ররাজনীতি কখনো পড়াশোনা কিংবা কর্মসংস্থানের বিকল্প নয়। ছাত্রসংগঠন একটি দলকে যেমন এগিয়ে নিতে পারে, পক্ষান্তরে তাদের কর্মকাণ্ডের কারণে দলের আবার ক্ষতি হয়ে যেতে পারে। মাদক, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। সমাজে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিহত করা হবে।’

হাসনাত আবদুল্লাহ বলেন, তরুণদের সঠিক পথে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় সমাজের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। তিনি সবাইকে সচেতন থেকে কিশোর অপরাধ প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান।

প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘এবার একটি সুষ্ঠু নির্বাচন হয়েছে, যেখানে কোনো খুন হয়নি। এর আগে খুনবিহীন এমন কোনো নির্বাচন হয়নি। শান্তিপূর্ণ নির্বাচন করতে গিয়ে প্রশাসন একটু কঠোর ছিল, সে ক্ষেত্রে আপনারা মনে কিছু নেবেন না।’

এ সময় ১১ দলীয় জোটের নেতারাসহ এনসিপি, জাতীয় ছাত্রশক্তি ও যুবশক্তির নেতারা উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকার নির্বাচনে যেকোনো মূল্যে ‘একক প্রার্থী’ চান তারেক রহমান

সিটি করপোরেশন থেকে ইউনিয়ন পর্যন্ত দলীয় ব্যক্তিদের বসানো হয়েছে: আখতার হোসেন

গুরুত্বপূর্ণ-জনবহুল স্থানে নিরাপত্তা জোরদারের দাবি জামায়াতের

বিএনপি খাল খননের নামে শ্রমিকের টাকা, খালের বালু খাওয়া শুরু করেছে: সারজিস

রাষ্ট্রপতি কে হবেন, সিদ্ধান্ত বিএনপির দলীয় বৈঠকে: মির্জা ফখরুল

জামায়াত জোট ছাড়ল খেলাফত মজলিস

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

অসুস্থতার অজুহাতে যেন সাহাবুদ্দিন বিদেশে পালাতে না পারেন: নাহিদ ইসলাম

সাহাবুদ্দিনকে কোনোভাবেই ‘সেফ এক্সিট’ দেওয়া যাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

সদ্য সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তার দাবি এনসিপির