হোম > রাজনীতি

কাতারে ইসরায়েলি হামলায় জামায়াতের তীব্র নিন্দা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কাতারের দোহায় দখলদার ইসরায়েলের বিমান হামলায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

আজ মঙ্গলবার রাতে দলটির প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে এমন প্রতিক্রিয়া জানান তিনি।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘কাতার একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র। ৯ সেপ্টেম্বর দখলদার ইসরায়েল বিনা উসকানিতে কাতারের রাজধানী দোহায় যে বর্বরোচিত বিমান হামলা চালিয়েছে, তা আন্তর্জাতিক সব আইন ও বিধি-বিধানের চরম লঙ্ঘন এবং কাতারের নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য গুরুতর হুমকি। ইসরায়েলের এ বেপরোয়া আচরণ এক ভয়াবহ অপরাধ এবং আঞ্চলিক নিরাপত্তা ও বিশ্বশান্তির অন্তরায়। আমি দখলদার ইসরায়েলের এই আগ্রাসী আচরণে গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি।’

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, অবৈধ রাষ্ট্র ইসরায়েল পৃথিবীর শান্তি ও নিরাপত্তার জন্য এক মহাবিপর্যয়। তারা দীর্ঘদিন ধরে ফিলিস্তিনে দখলদারত্ব কায়েম করে নিরীহ জনগণের ওপর গণহত্যা চালিয়ে যাচ্ছে। গাজা উপত্যকাকে তারা কার্যত ধ্বংসস্তূপে পরিণত করেছে। এখন কাতারের মতো একটি স্বাধীন দেশের ওপর হামলা চালিয়ে ইসরায়েল প্রমাণ করেছে যে, তারা সমগ্র মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত। এই আগ্রাসন রোধ করা না গেলে ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘন ভয়াবহ আকার ধারণ করবে এবং বৈশ্বিক শান্তি ধ্বংস হয়ে যাবে।

জামায়াতের এ নেতা বিশ্ববাসীর উদ্দেশে বলেন, কাতারসহ মধ্যপ্রাচ্যের স্বাধীন রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব রক্ষায় এবং দখলদার ইসরায়েলের আগ্রাসন রোধে জাতিসংঘ, ওআইসি এবং শান্তিকামী বিশ্বকে এখনই কার্যকর ও কঠোর পদক্ষেপ নিতে হবে।

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াত আমির

রামপালে সড়কে হতাহতের ঘটনায় জামায়াতের শোক

রাষ্ট্রপতি ৩ কারণে অপরাধী, তাঁর বক্তব্য আমরা এই মহান সংসদে শুনতে পারি না: শফিকুর রহমান

সংসদে ওয়াকআউটের পর ফেসবুকে যা লিখলেন হাসনাত আবদুল্লাহ

তিন দাবিতে সংসদ ভবনের সামনে এনসিপির অবস্থান

সংসদের প্রথম অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করতে হবে: নাহিদ

প্রথম সংসদ অধিবেশন: প্ল্যাকার্ড হাতে সংসদের প্রবেশপথে থাকবেন এনসিপির প্রার্থীরা

বাংলাদেশকে উদারপন্থী গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার সুযোগ এসেছে: মির্জা ফখরুল

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সবাইকে এগিয়ে আসতে হবে: মির্জা ফখরুল

প্রধানমন্ত্রীর সঙ্গে এবি পার্টির প্রতিনিধিদলের সাক্ষাৎ