হোম > রাজনীতি

এমপিপুত্র ও যুবদল নেতা সজীব ডিএমপির ডিবি হেফাজতে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে ও নারায়ণগঞ্জ জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীব। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খায়রুল ইসলাম সজীবকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ডিএমপির ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। খায়রুল ইসলাম সজীব নারায়ণগঞ্জ জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক।

আজ রোববার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া শাখা থেকে বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়েছে।

এ দিন দুপুরে রাজধানী থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহযোগিতায় এমপিপুত্র ও যুবদল নেতা খাইরুল ইসলাম সজীবকে হেফাজতে নেয় নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে তাঁকে বিকেল ৫টার দিকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয় বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।

যুবদল নেতা সজীবের বিরুদ্ধে চাঁদাবাজির বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসা হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

লন্ডনে হাসনাত আবদুল্লাহর নামে মামলা

অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টা করছে জামায়াত ও এনসিপি: যুবদল সভাপতি

তরুণীকে হয়রানির অভিযোগ: তদন্ত চলাকালে পক্ষ নেওয়ায় এনসিপির দুই নেতাকে শোকজ

প্রধানমন্ত্রীর সফর ঘিরে উসকানির ইঙ্গিত পাচ্ছি: রিজভী

বিএনপি ঘরানার নতুন সংগঠন ‘জিয়া খালেদা রিসার্চ ফাউন্ডেশন’

দেশের রাজনীতিতে এ মুহূর্তে আওয়ামী লীগ প্রাসঙ্গিক নয়: আসিফ মাহমুদ

প্রস্তাবিত বাজেট শ্রমজীবী মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ: জাতীয় শ্রমিক শক্তি

ভারতীয় দূতাবাস অভিমুখে ‘আজাদ পার্টির’ মশাল মিছিল, গুলশানে পুলিশের বাধা

বিচারের বাণী আর নিভৃতে কাঁদবে না, এমন বাংলাদেশ চাই: মুন্সিগঞ্জে শফিকুর রহমান

কবি আল মুজাহিদীর মৃত্যুতে জামায়াত আমিরের শোক