হোম > রাজনীতি

শুক্রবার দেশজুড়ে বিএনপির দোয়া কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় আগামীকাল শুক্রবার সারা দেশে দোয়ার কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এদিন জুমার নামাজ শেষে সারা দেশের মসজিদে মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। 

আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই কর্মসূচির তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

বিবৃতিতে দেশজুড়ে সব মুসল্লিকে নিয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা–কর্মীদের এই কর্মসূচিতে অংশ নিতে অনুরোধ জানানো হয়েছে। 

ওই বিবৃতিতে বিদ্যমান পরিস্থিতিতে দলে যোগদান প্রক্রিয়া নিয়েও নির্দেশনা দেওয়া হয়েছে নেতা–কর্মীদের উদ্দেশে। 

এতে বলা হয়েছে, ‘বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা–কর্মীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএনপির ওয়ার্ড থেকে জাতীয় পর্যায় এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের ওয়ার্ড থেকে কেন্দ্রীয় কমিটি পর্যন্ত কোনো স্তরেরই কমিটিতে অন্য কোনো রাজনৈতিক দলের নেতা–কর্মী বা অরাজনৈতিক ব্যক্তিকে যোগদান করানো যাবে না। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা–কর্মীদের প্রতি দলের এই সিদ্ধান্ত যথাযথভাবে অনুসরণ করার নির্দেশ প্রদান করা হয়েছে।’

সংরক্ষিত নারী আসন: বিএনপির প্রার্থী হতে ফরম নিলেন ১২ শতাধিক

কুষ্টিয়ায় পীরের আস্তানায় হামলা: নিরাপত্তা নিশ্চিত করে দোষীদের গ্রেপ্তার দাবি এনপিএর

বাংলাদেশ ব্যাংক, ক্রিকেট বোর্ড সবখানে বিএনপি ‘ক্যু’ শুরু করেছে: শফিকুর রহমান

বিএনপি জনগণের ওপর পুরোনো একদলীয় শাসন চাপিয়ে দিতে চাচ্ছে: শফিকুর রহমান

গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাদ হওয়ায় হতাশ এনসিপি

জামায়াতের প্রত্যাশা মোটাদাগে অপূর্ণ

মাজার ভাঙচুর ও পীরকে হত্যার ঘটনায় এনসিপির নিন্দা

চাঁদাবাজরা মানবিক চিকিৎসকের সঙ্গেও গর্হিত আচরণ করল: জামায়াত আমির

সংরক্ষিত নারী আসন: দুই দিনে বিএনপির মনোনয়ন বিক্রি ১০২৫

গণভোট বাতিল জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা: আ স ম রব