হোম > রাজনীতি

ফিজারের মৃত্যুতে আওয়ামী লীগের শোক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এবং দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজারের মৃত্যুতে শোক জানিয়েছে আওয়ামী লীগ। দলটির দপ্তরের দায়িত্বে থাকা এক নেতা আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। 

আজ রোববার ৮টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোস্তাফিজুর রহমান ফিজার। তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। মোস্তাফিজুর রহমান ফিজার স্ত্রী, দুই কন্যা, জামাতা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসন থেকে টানা ৮ বার সংসদ সদস্য হয়েছেন মোস্তাফিজুর রহমান ফিজার। তিনি আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে ১৯৮৬ সালে প্রথমবারের সংসদ সদস্য হন। এ ছাড়া ২০০৯ সালে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী, পরে ভূমি প্রতিমন্ত্রী এবং ২০১৪ সালে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীর দায়িত্ব পান। 

মোস্তাফিজুর রহমান ১৯৭৭ সালে বাংলাদেশ আওয়ামী লীগের দিনাজপুর জেলা কমিটির সদস্য, ১৯৮০ সালে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং ১৯৯২ সালে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০১৩ সালে অনুষ্ঠিত কাউন্সিলে তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন।

জুলাই শহীদ রাকিবের পরিবারের সঙ্গে নাহিদের ইফতার

১০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন ইশরাক হোসেন

দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির

মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান

হাসিনাসহ সব ফাঁসির আসামিকে দেশে এনে শাস্তি দিতে হবে: সরকারকে আখতার

এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিব স্থায়ী বহিষ্কার

সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান

তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক সরকার ‘মন্দের ভালো’: জাসদ (ইনু)

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের