হোম > রাজনীতি

জাতীয় পার্টির রওশনপন্থী অংশের মহাসচিব মামুনুর রশীদ গ্রেপ্তার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

মামুনুর রশীদ

জাতীয় পার্টির (জাপা) রওশনপন্থী অংশের মহাসচিব কাজী মামুনুর রশীদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মামলা রয়েছে।

আজ সোমবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম।

‎তিনি জানান, গতকাল রোববার দিবাগত রাতে রাজধানীর হোটেল ওয়েস্টিনের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মামলা রয়েছে। ‎

‎এর আগে গত বছরের ৪ নভেম্বর ধর্ষণ মামলায় তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল। তিনি আদালত থেকে জামিনে মুক্ত ছিলেন।

উল্লেখ্য, জাতীয় পার্টির এখন তিনটি অংশ। একটি অংশের চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, আরেক অংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার। অপর অংশের চেয়ারম্যান জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের সহধর্মিণী রওশন এরশাদ ও মহাসচিব কাজী মামুনুর রশীদ।

এরই মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি উঠেছে। এর মধ্যে তিন খণ্ডে বিভক্ত এই দল নির্বাচনী প্রতীক লাঙ্গল নিয়ে টানাটানি শুরু করেছে।

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে এনসিপির শোকবার্তা

হট্টগোলে পণ্ড যুবদলের জরুরি সভা

ঢাবি নিয়ে ফুয়াদের ‘ঘৃণাপূর্ণ’ বক্তব্যের আইনগত ব্যবস্থার দাবি ছাত্রদলের

জুলাই পদযাত্রার প্রথম দিন কালীগঞ্জ যাচ্ছেন নাহিদ ইসলামসহ এনসিপি নেতারা

অংশগ্রহণমূলক রাজনীতির পরিবেশ গড়ে তোলা জরুরি: আনিসুল ইসলাম মাহমুদ

বিরোধীদলীয় নেতার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

গোপালগঞ্জসহ ছয় জেলাতে হচ্ছে না এনসিপির জুলাই পদযাত্রা, কারণ হিসেবে যা বলছেন নেতারা

অহংকার যে ধ্বংস করতে পারে, তার প্রমাণ সাবেক প্রধানমন্ত্রী: সোহেল তাজ

সোমবার শুরু এনসিপির মাসব্যাপী কর্মসূচি, কালীগঞ্জ থেকে উত্তরে ‘জুলাই পদযাত্রা’

হোটেলের ১২ লাখ টাকা ভাড়া না দেওয়ায় অভিযুক্ত এনসিপি নেতাকে শোকজ