হোম > রাজনীতি

সরকারি সংস্থার ব্যর্থতায় বিস্ফোরণে প্রাণহানি ঘটছে: মির্জা ফখরুল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চট্টগ্রামের সীতাকুণ্ড ও রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় উদ্বেগ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসব ঘটনার জন্য সরকারি সংস্থাগুলোর ব্যর্থতাকে দায়ী করে তিনি বলেন, ‘ভবন-কারখানাগুলো ঠিকভাবে চলছে কি না, নিয়ম মানছে কি না, সেগুলো দেখার দায়িত্ব যেসব সংস্থার, তাদের ব্যর্থতার কারণে এমন প্রাণহানি ঘটছে।’ 

আজ রোববার বিকেলে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি ও গণতান্ত্রিক বাম ঐক্যের লিয়াজোঁ কমিটির সভা শেষে সাংবাদিকদের সামনে এই বিষয়ে কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, ‘আমাদের প্রশ্ন হচ্ছে, এই বিস্ফোরণগুলো ঘটছে কেন, বিস্ফোরণের কারণ কী? এগুলোর সঠিক অনুসন্ধান প্রয়োজন।’

পঞ্চগড়ে আহমদিয়া জামাতের ‘সালানা জলসা’কে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনার বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘সরকার অসৎ উদ্দেশ্য নিয়ে সাম্প্রদায়িক বিভেদ তৈরি করছে। গণতান্ত্রিক অধিকার আদায়ে দলগুলো সোচ্চার হয়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে মানুষ রাস্তায় নামতে শুরু করেছে। গণতান্ত্রিক আন্দোলনকে বিভ্রান্ত করতে সাম্প্রদায়িক ঘটনা ঘটানো হচ্ছে।’

এ সময় সম্প্রতি ভারতের আদানি গ্রুপের সঙ্গে করা বিদ্যুৎ চুক্তির সমালোচনা করে তা বাতিলের দাবি জানান বিএনপির মহাসচিব। তিনি বলেন, ‘বিশ্ব অর্থনীতিতে বদনাম কুড়ানো আদানি গ্রুপের সঙ্গে জনগণের স্বার্থবিরোধী চুক্তি করা হয়েছে। আদানির সঙ্গে এসব চুক্তি বাতিল করতে হবে।’

গণতান্ত্রিক বাম ঐক্যের সঙ্গে লিয়াজোঁ কমিটির সভার বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে অনেকগুলো দল ও জোটের সঙ্গে আলোচনা হচ্ছে। গণতান্ত্রিক বাম ঐক্যের সঙ্গেও পরবর্তী আন্দোলন কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে।’

এ সময় গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক হারুন অর রশীদ বলেন, ‘বিএনপির সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে। সরকার পতনের যুগপৎ আন্দোলনের আগামী কর্মসূচি একসঙ্গে পালন করা হবে।’

লিয়াজোঁ কমিটির সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লা বুলু ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল উপস্থিত ছিলেন। 

জুলাই শহীদ রাকিবের পরিবারের সঙ্গে নাহিদের ইফতার

১০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন ইশরাক হোসেন

দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির

মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান

হাসিনাসহ সব ফাঁসির আসামিকে দেশে এনে শাস্তি দিতে হবে: সরকারকে আখতার

এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিব স্থায়ী বহিষ্কার

সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান

তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক সরকার ‘মন্দের ভালো’: জাসদ (ইনু)

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের