হোম > রাজনীতি

নতুন সংসদ হবে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু: মির্জা ফখরুল

বাসস, ঢাকা  

আজ মঙ্গলবার দুপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর সংসদ ভবন এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব। ছবি: বাসস

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নতুন সংসদই হবে রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু।’ আজ মঙ্গলবার দুপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর সংসদ ভবন এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘ছাত্র-জনতার রক্তপাত ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের যে নতুন অধ্যায় সূচিত হয়েছে, সেখানে জাতীয় সংসদই হবে সকল রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল কেন্দ্রবিন্দু।’

মির্জা ফখরুল বলেন, আমরা বিশ্বাস করি ও প্রত্যাশা করি যে এই সংসদ বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনে বলিষ্ঠ নেতৃত্ব দেবে।

বিএনপি সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে জাতিকে একটি বিকশিত লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। দীর্ঘ সময় পর গণতন্ত্রে ফিরে আসার এই প্রক্রিয়াকে একটি ইতিবাচক পরিবর্তনের সূচনা হিসেবে অভিহিত করেন তিনি।

বিগত নির্বাচনগুলোতে সংসদ অকার্যকর থাকার অভিযোগ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের সংসদ নেতা তারেক রহমানের নেতৃত্বে এই সংসদকে নিঃসন্দেহে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করা হবে। এটি আপনারা অদূর ভবিষ্যতেই দেখতে পাবেন।’

তিনি বলেন, আমরা একটি কার্যকর ও প্রাণবন্ত সংসদ উপহার দিতে বদ্ধপরিকর।

সংসদে বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে মির্জা ফখরুল অত্যন্ত ইতিবাচক মনোভাব ব্যক্ত করে বলেন, ‘আজকের এই দিন আমাদের জন্য অত্যন্ত আনন্দের। আমরা সংসদে বিরোধী দলের সঙ্গে অত্যন্ত আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কাজ করতে চাই।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, ‘দেশের স্বার্থে ও গণতন্ত্রকে সুসংহত করতে সবার সম্মিলিত প্রচেষ্টাই আমাদের মূল লক্ষ্য।’

শাহ আলী মাজারে অপ্রীতিকর ঘটনায় ছাত্রশিবিরকে জড়ানোর প্রতিবাদ

দেশের অর্ধেক লোককে বাদ দিয়ে সংবিধান সংশোধনী টিকবে না: জি এম কাদের

কারিনা কায়সারের মৃত্যুতে এনসিপির শোক

‘উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে’ চাপিয়ে সরকার মাজারে হামলার দায় এড়াতে পারে না: তুষার

শিক্ষা খাতে জিডিপির ৬ শতাংশ বরাদ্দসহ তিন দফা দাবি ছাত্র ইউনিয়নের

আওয়ামী লীগ ফিরলে প্রথম গুলি চালাবে তারেক রহমানের ওপর: নাসীরুদ্দীন পাটওয়ারী

কুমিল্লাবাসীর দাবি বিভাগ ও কৃষি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

২০২৭ সালের শুরুতে এনসিপির কাউন্সিল

উত্তরবঙ্গের মানুষ স্বাধীনতার ৫৫ বছরেও ন্যূনতম অধিকার পায়নি: শফিকুর রহমান

মেজরিটির সরকারও শিশুদের রক্ষা না পারাটা চরম লজ্জার: রাষ্ট্র সংস্কার আন্দোলন