হোম > রাজনীতি

পরিবারের ওপর মব এড়াতেই আত্মহত্যা করে শাকিল: চারুকলা ছাত্র ইউনিয়ন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী শাকিল আহমেদ। ছবি: সংগৃহীত

পরিবার ও নিজের ওপর মব এড়াতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী শাকিল আহমেদ ‘আত্মহত্যা’ করেছেন বলে জানিয়েছে চারুকলা ছাত্র ইউনিয়ন। আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে ছাত্রসংগঠনটি এমনটি জানায়।

ছাত্র ইউনিয়নের চারুকলা অনুষদের দপ্তর সম্পাদক মৃধা রাইয়ান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী শাকিল, ৯ জুন দিবাগত রাতে আত্মহত্যা করেন বলে জানা যায়। এই বিষয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চারুকলা অনুষদ গভীরভাবে শোকাহত। তাঁর অকালে চলে যাওয়া কারও কাছেই কাম্য নয়। মৃত্যুর আগে তিনি জানিয়ে যান তাঁর সঙ্গে কতিপয় ব্যক্তির ভুল-বোঝাবোঝির জের ধরে শাকিলের ওপর অনলাইন মব চালানো হয় এবং তাঁর পরিবারের ওপর হুমকি দেয়। শাকিল এই মব এড়ানোর জন্য আত্মহত্যা করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের সর্বস্তরে উগ্রবাদীরা মব চালাচ্ছে। মানুষের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার। এই মব কালচারের ওপর ভর করেই ক্ষমতায় টিকে থাকার স্বপ্ন দেখছে তারা। সরকারের এই অব্যবস্থাপনা ও মব সন্ত্রাসের বিরুদ্ধে বিচারহীনতার সংস্কৃতি শাকিলের অকাল মৃত্যুর জন্য দায়ী। এর দায়ভার অন্তর্বর্তী সরকারকে নিতে হবে। শাকিলের ওপর মব সৃষ্টিকারী প্রতিটি ব্যক্তিকে বিচারের আওতায় আনতে হবে।

উল্লেখ্য, আজ সকাল ১০টায় মানিকগঞ্জের সিঙ্গাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী শাকিল আহমেদের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে ফেসবুকে একটি কমেন্টকে কেন্দ্র করে তাঁকে অনলাইনে ও বাসায় গিয়ে নানা হুমকি দেওয়া হয়।

টক শোতে শেখ হাসিনার সাফাই গাওয়ার চেষ্টা চলছে: রিজভী

এনসিপি থেকে পদত্যাগ করতে চিঠি পাঠিয়েছেন জয়পুরহাট জেলা আহ্বায়ক

দেশের রাজনীতির রিমোট কন্ট্রোল দিল্লিতে: গোলাম পরওয়ার

শহীদ পরিবারকে কোটি টাকা দেওয়াসহ তিন দফা দাবি এনসিপির

আবু সাঈদের শাহাদাতের দুই বছর পেরোলেও রক্তের দায় শোধ হয়নি: চরমোনাই পীর

হেফাজতে ইসলামের আহ্বানে কওমিপন্থী ৭ রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের বৈঠক

জুলাই হত্যার বিচার দাবিতে শুক্রবার কফিন মিছিল ও সংহতি সমাবেশ করবে জাতীয় ছাত্রশক্তি

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

গণভোট ইস্যু সংসদে সমাধান না হলে রাজপথে হবে: জামায়াত আমির

গণভোটের ম্যান্ডেট অস্বীকার রাজনৈতিক প্রতারণা: জেএসডি