হোম > রাজনীতি

আবারও কি হুদা মার্কা নির্বাচন হবে, প্রশ্ন রিজভীর 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রশ্ন করে বলেছেন, `এই সরকারের রাষ্ট্রপতি সংলাপ ডেকেছেন, সুতরাং তিনি সরকারের কথার বাইরে তো এক ধাপও এগোতে পারবেন না। রাষ্ট্রপতি কিসের সংলাপ করছেন? তাহলে আবারও কি হুদা মার্কা নির্বাচন হবে? আবারও কি আরেকটি রকিব মার্কা নির্বাচন হবে?'

আজ সোমবার দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে নবগঠিত খুলনা জেলা ও মহানগরের নেতা-কর্মীদের নিয়ে ফুল দেওয়া শেষে তিনি এসব কথা বলেন। 

বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, `হুদা মার্কা নির্বাচনে আমরা দেখেছি নিশিরাতের নির্বাচন। দিনের বেলায় কোনো নির্বাচন হয় না, রাতের অন্ধকারে নির্বাচন হয়। আর রকিব মার্কা নির্বাচনে দেখেছি চতুষ্পদ জন্তু ভোটকেন্দ্রে ঘুরে বেড়ায়। সেখানে ভোটাররা থাকে না। এই হলো পরিস্থিতি। সংলাপের নামে যে ভেলকিবাজি, বায়োস্কোপ করা হচ্ছে, তার জন্য জাতির কাছে একদিন আওয়ামী লীগ সরকারকে জবাবদিহি করতে হবে।' 

রিজভী বলেন, `আজকের এই অবৈধ সরকারের পক্ষ হয়ে রাষ্ট্রপতি যে সংলাপ করছেন, এটা সম্পূর্ণরূপে জনগণ এবং দেশের ভোটারদের প্রতি একধরনের বিশ্বাসঘাতকতা। এই রাষ্ট্রপতি এই সরকারেরই রাষ্ট্রপতি। এই পার্লামেন্টের কেউ জনগণের ভোটে নির্বাচিত হননি। তিনি তো তাদেরই রাষ্ট্রপতি। তিনি তো সরকারের বাইরে কিছু করবেন না। আর সরকারের কথা শোনা মানেই আরেকটি হুদা মার্কা, আরেকটি রকিব মার্কা নির্বাচন। সুতরাং অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকারই দরকার।'

এই অবৈধ সরকার নাগরিকদের সকল স্বাধীনতাকে গলাটিপে হত্যা করেছে উল্লেখ করে বিএনপি নেতা বলেন, `ডিসেম্বর বিজয়ের মাস। নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে আমরা আমাদের ভৌগোলিক স্বাধীনতা পেয়েছি। কিন্তু প্রকৃত অর্থে যে স্বাধীনতা সেটা আমরা পাইনি। আজকে যারা রাষ্ট্র ক্ষমতায়, এরা যখনই রাষ্ট্রক্ষমতায় আসীন হয়েছে, তখনই কসাইয়ের মতো গণতন্ত্রকে হত্যা করেছে।'

খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারারুদ্ধ করে উন্নত চিকিৎসা থেকে তাঁকে বঞ্চিত করে সরকার নির্দয় নিষ্ঠুর শাসকের পরিচয় দিচ্ছে উল্লেখ করে রিজভী বলেন, `তাঁকে (খালেদা জিয়া) উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হচ্ছে না। তাঁর শারীরিক অবস্থা এখনো ভালো না। সরকারের আচরণ টিক্কা খান, চেঙ্গিস খানকেও হার মানিয়েছে।' 

এ সময় বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারি হেলালসহ নবগঠিত খুলনা জেলা ও মহানগরের নেতারা উপস্থিত ছিলেন।

জুলাই শহীদ রাকিবের পরিবারের সঙ্গে নাহিদের ইফতার

১০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন ইশরাক হোসেন

দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির

মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান

হাসিনাসহ সব ফাঁসির আসামিকে দেশে এনে শাস্তি দিতে হবে: সরকারকে আখতার

এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিব স্থায়ী বহিষ্কার

সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান

তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক সরকার ‘মন্দের ভালো’: জাসদ (ইনু)

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের