এর চেয়ে ভালো উপলক্ষ আর কী হতে পারত জাপানের জন্য! বিশ্বকাপের হাজারতম ম্যাচে তিউনিসিয়াকে ৪-০ গোলে হারিয়েছে জাপান। মন্তেরেই স্টেডিয়ামে মাইলফলকের ম্যাচ জিতে জাপানিরা উদযাপন করলেও তিউনিসিয়া দলে তখন বিষাদের ছায়া। কারণ, এই ম্যাচ হেরেই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে তিউনিসরা। এদিকে ভোরে কুরাসাও গোলরক্ষকের বীরত্বের কাছে হার মানল ইকুয়েডর। কানসাস সিটিতে ১৫ গোল ঠেকিয়ে দিয়েছেন কুরাসাও গোলরক্ষক এলয় রুম। ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে। চলুন ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক জাপান-তিউনিসিয়া, ইকুয়েডর-কুরাসাও ম্যাচের কিছু ঘটনা।