হোম > জাতীয়

চলতি বছর ধর্ষণের শিকার ৪৬৭ নারী, হত্যার শিকার ৩১৭ শিশু: আসক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চলতি বছরের প্রথম নয় মাসে সারা দেশে ধর্ষণের শিকার হয়েছেন ৪৬৭ জন নারী। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৩২ জনকে। পারিবারিক নির্যাতনের শিকার হয়েছেন ৩৯১ জন। এর মধ্যে ২৩৫ জনকে হত্যা করা হয়েছে। পারিবারিক নির্যাতনের কারণে আত্মহত্যা করেছেন ৯৪ জন নারী। 

বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) জানুয়ারি-সেপ্টেম্বর ৯ মাসের মানবাধিকার লঙ্ঘনের সংখ্যাগত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। 

আজ মঙ্গলবার আসক চেয়ারপারসন অ্যাডভোকেট জেড আই খান পান্না এক লিখিত বিবৃতির মাধ্যমে এই প্রতিবেদন প্রকাশ করেন। 

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এ বছর ধর্ষণের পর আত্মহত্যা করেন তিন নারী। এ ছাড়া ১০৫ জন নারীকে ধর্ষণের চেষ্টা করা হয়। শারীরিক নির্যাতনের শিকার হন ৬২ জন। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হন ১১৪ জন নারী। যৌতুকের জন্য হত্যা করা হয় ৫১ জনকে এবং যৌতুকের কারণে আত্মহত্যা করেন ছয় নারী। এর মধ্যে শারীরিক নির্যাতনের শিকার হন ৫৭ জন। 

প্রতিবেদনে জানানো হয়, গত ৯ মাসে দেশের বিভিন্ন স্থানে মোট ১ হাজার ১৫৭ জন শিশু বিভিন্ন ধরনের নির্যাতন ও হত্যার শিকার হয়। এর মধ্যে হত্যার শিকার হয়েছে ৩১৭ শিশু এবং বলাৎকারের শিকার হয়েছে ৪৩ শিশু। দুজন ছেলেশিশুকে বলাৎকারের পর হত্যা করা হয়েছে। এক ছেলেশিশু বলাৎকারের পর আত্মহত্যা করে। বলাৎকারের চেষ্টা করা হয়েছে ছয় শিশুকে। গত ৯ মাসে মোট ১১৮ শিশুর লাশ উদ্ধার করা হয়েছে, রহস্যজনক মৃত্যু হয়েছে পাঁচ শিশুর, এ ছাড়া অপহরণের পর হত্যা করা হয়েছে ১৫ শিশুকে। 

আসকের প্রতিবেদন বলছে, গত ৯ মাসে ২১৭ জন সাংবাদিক বিভিন্নভাবে নির্যাতন, হয়রানি, হুমকি, মামলা ও পেশাগত কাজ করতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছেন। এর মধ্যে একজনকে হত্যা করা হয়েছে। ৯ মাসে দেশের জাতীয় পত্রিকাগুলোতে প্রকাশিত তথ্যের ভিত্তিতে দেখা গেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক আটজন নিহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। সাদা পোশাকধারী ব্যক্তিরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে সাতজনকে অপহরণ করেছে বলে পরিবার ও প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেছেন। এর মধ্যে পরবর্তী সময়ে ছয়জনকে বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

এই সময়কালে কারা হেফাজতে মারা গেছেন ৭৭ জন। এর মধ্যে কয়েদি ৩৫ জন এবং হাজতি ৪২ জন।

বাংলাদেশকে নেপাল থেকে ৪০ মেগাওয়াটের বেশি নিতে দেবে না ভারত, বাকি বিদ্যুতের কী হবে

সিঙ্গাপুর বা কানাডা নয়, ‘বেটার বাংলাদেশ’ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সড়ক-সেতুর টোল: ইটিসিতে কাজ করে না ৭০% গাড়ির ট্যাগ

গভীর রাতেও কক্সবাজারে প্রধানমন্ত্রী

দৈনিক ১ ঘণ্টা অতিরিক্ত কাজ করবেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা

চীন সফর শেষে ঢাকায় ফিরেছে ডেপুটি স্পিকারের নেতৃত্বাধীন সংসদীয় দল

‘আম কূটনীতি’র মাধ্যমে নেপালে বন্ধুত্বের বার্তা পৌঁছে দিল বাংলাদেশ

সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন প্রধানমন্ত্রীর

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী, মায়ের হাতে দিলেন ২০ লাখ টাকার সঞ্চয়পত্র

চকরিয়ায় ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে প্রধানমন্ত্রী