হোম > জাতীয়

ঈদের ফিরতি যাত্রা: আজ মিলবে ১ জুনের ট্রেনের টিকিট

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

আর মাত্র কয়েক দিন পর পবিত্র ঈদুল আজহা। স্কুল-কলেজে ছুটি শুরু হওয়ায় আগেভাগেই বাড়ি ফিরতে শুরু করেছে বহু মানুষ। ঈদ উপলক্ষে ২৫ মে সোমবার শুরু হবে সরকারি টানা সাত দিনের ছুটি। তবে ট্রেনে অগ্রিম টিকিটধারীদের ঈদযাত্রা শুরু হবে ২৩ মে থেকে। আর ঈদ শেষে ফিরতি টিকিট বিক্রি শুরু হয়েছে গতকাল আজ বৃহস্পতিবার। এদিন ৩১ মের টিকিট বিক্রি করেছে বাংলাদেশ রেলওয়ে । আজ শুক্রবার বিক্রি করছে আগামী ১ জুনের আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট।

সকাল ৮টায় রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়েছে। এরপর বেলা ২টায় শুরু হবে পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসনের ফিরতি টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে।

ফিরতি যাত্রার এ সময়ে কেনা টিকিট যাত্রীরা রেলওয়েকে ফেরত দিতে পারবেন না। প্রতিজন টিকিটপ্রত্যাশী একবারে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। একটির বেশি আসনের টিকিট কিনলে সহযাত্রীদের নাম টিকিট কেনার সময় উল্লেখ করতে হবে।

রেলওয়ের সূত্রে থেকে জানা গেছে, আগামীকাল ২৩ মে বিক্রি করা হবে আন্তনগর ট্রেনের ২ জুনের টিকিট, ২৪ মে বিক্রি হবে ৩ জুনের এবং ২৫ মে বিক্রি হবে ৪ জুনের টিকিট।

অনিরাপদ পর্যটন এলাকা, আড়াই মাসে ২৫ মৃত্যু

তরুণদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সৌদি আরবে হুতি হামলার নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবের কারাগারে ৭৫০০ বাংলাদেশি: শামা ওবায়েদ

ইউরোপ থেকে ফেরত এলেন আরও ৩৫ বাংলাদেশি

চিকিৎসাধীন মঈন খানকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

শাহজালালের থার্ড টার্মিনাল পরিচালনা: ৪ শর্তে আটকে গেছে চুক্তি

প্রধানমন্ত্রীর জাপান সফরে টোকিওতে থাকছেন না রাষ্ট্রদূত, সমন্বয়ে গেছেন মন্ত্রণালয়ের সচিব

বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন

স্থানীয় নির্বাচনে সরকার বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম