হোম > জাতীয়

রামগড় স্থলবন্দর প্রকল্পে পাহাড় কাটার অভিযোগ, তদন্তের নির্দেশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

খাগড়াছড়ির রামগড় স্থলবন্দরের জমি ভরাটে পরিবেশ ধ্বংস করে নির্বিচারে পাহাড় কাটার অভিযোগে তদন্তের নির্দেশ দিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন।

আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বিষয়ে প্রকাশিত একটি সংবাদ নৌপরিবহন উপদেষ্টার নজরে এলে তিনি বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন। সংবাদে উত্থাপিত অভিযোগের সত্যতা যাচাই, প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাৎক্ষণিকভাবে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে নৌপরিবহন উপদেষ্টা বলেন, ‘দেশের পরিবেশ, প্রাকৃতিক ভারসাম্য ও জাতীয় স্বার্থসংশ্লিষ্ট যেকোনো বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দেয়। পাহাড় কাটা বা অবৈধভাবে জমি ভরাটের মতো কর্মকাণ্ড যদি ঘটে থাকে, তবে তা কোনোভাবেই বরদাশত করা হবে না। প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও উল্লেখ করেন, পূর্ববর্তী সরকারের সময়ে নির্মিত খাগড়াছড়ির রামগড় স্থলবন্দরটি বাংলাদেশের ভূ-অর্থনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ হওয়ায় প্রকল্পটির লাভ-ক্ষতির বিষয়টি পুনঃনিরীক্ষার জন্য ইতিমধ্যে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী করণীয় নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

গঠিত তদন্ত কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে সরেজমিন তদন্ত সম্পন্ন করে বিস্তারিত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

কলম্বো হয়ে ঢাকায় ফিরলেন উপদেষ্টা জাহেদ উর রহমান, মুখ খুললেন না

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ