হোম > জাতীয়

ট্রাইব্যুনালের বিচার আগের গতিতেই চলবে: চিফ প্রসিকিউটর

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম। ফাইল ছবি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চলমান বিচারকাজ আগের গতিতেই চলবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আজ বৃহস্পতিবার ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

চিফ প্রসিকিউটর বলেন, ‘সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বার্তা না এলেও অনানুষ্ঠানিকভাবে আমাদের বলা হয়েছে—আইন তার নিজস্ব গতিতে চলবে। বিশেষ করে, আইনমন্ত্রী বলেছেন যে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম স্বাভাবিক গতিতেই চলমান থাকবে। সরকার আমাদের সুনির্দিষ্টভাবে কিছু না বললেও চলমান রাখার ব্যাপারে ইঙ্গিত দিয়েছে।’

তাজুল ইসলাম আরও বলেন, ‘যতক্ষণ পর্যন্ত আমরা দায়িত্বে আছি, স্বাভাবিক গতিতেই সব কর্মকাণ্ড চলমান রাখব। এটাই ন্যায়বিচারের দাবি। বিচার চলমান থাকবে অবশ্যই। সরকার সে ব্যাপারে ইতিবাচক সংকেত দিয়েছে বলেই আমরা মনে করছি। আর আমাদের না থাকার বিষয়ে কোনো কথা হয়নি।’

ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আরও দুজন

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

৪৪তম বিসিএস: নন-ক্যাডার পদে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

ঈদের আগেই ‘ফ্যামিলি কার্ড’ সেবা দিতে মন্ত্রিসভা কমিটি

দলের নেতা-কর্মীদের সঙ্গে গণ-ইফতারে অংশ নিলেন প্রতিমন্ত্রী নুর

ঈদের আগে প্রাথমিক পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে: সমাজকল্যাণমন্ত্রী

নৌপ্রকল্প সময়মতো শেষ করতে মন্ত্রীর কড়া নির্দেশ

বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন

দায় এড়াতে মধ্যরাতে বিজয়ীদের গেজেট জারি করেছে ইসি: বদিউল আলম মজুমদার

সমঝোতায় নেওয়া অর্থ চাঁদা নয়, জোর করলে চাঁদা: সড়ক পরিবহনমন্ত্রী