হোম > জাতীয়

৪ থেকে ১০ জুন সারা দেশে বুস্টার ডোজ সপ্তাহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী ৪ থেকে ১০ জুন সারা দেশে কোভিড ভ্যাকসিন বুস্টার ডোজ সপ্তাহ উদ্‌যাপন করা হবে। এই ক্যাম্পেইনের আওতায় ১৮ বছর ও তদূর্ধ্ব সব নাগরিক তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ নিতে পারবেন। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, দ্বিতীয় ডোজ গ্রহণের চার মাস পর বুস্টার ডোজ নেওয়া যাবে। এই সাত দিনের যেকোনো এক দিন নিকটবর্তী টিকাকেন্দ্র থেকে মানুষ করোনার তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ নিতে পারবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সব টিকাকেন্দ্রে সকাল ৯টা থেকে টিকা দেওয়া শুরু হবে। টিকা নেওয়ার জন্য সবাইকে টিকা কার্ডটি অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে। এ ছাড়া টিকাকেন্দ্রে আসার সময় অবশ্যই সবাইকে মাস্ক পরে আসতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

বুস্টার ডোজের পাশাপাশি করোনার টিকা দেওয়ার স্বাভাবিক কার্যক্রমও চলমান থাকবে বলেও এতে জানানো হয়।

দ্রুতই শুরু হবে প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ: শিক্ষামন্ত্রী

দুদক কমিশনার নিয়োগে জীবনবৃত্তান্ত চেয়েছে বাছাই কমিটি, আবেদন যেভাবে

সংসদে কোনো খেলা নাই, গেমও নাই: চিফ হুইপ

বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ মেনে নেবে না বেইজিং: চীনা রাষ্ট্রদূত

খামেনির জানাজায় অংশ নিতে ইরানের উদ্দেশে স্পিকারের ঢাকা ত্যাগ

ঢাকা-সিলেট করিডর সড়ক উন্নয়ন: ১৭ হাজার কোটির প্রকল্প ভুগছে নকশার ভুলে

আন্তদেশীয় যাত্রীবাহী ট্রেন: ভারতের সঙ্গে শিগগির চালু হচ্ছে না ট্রেন

বার কাউন্সিলের অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশকে আরও ১৮৮ মিলিয়ন ডলার সহায়তায় ইতিবাচক জাপান

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার