হোম > জাতীয়

শপথ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে

আজকের পত্রিকা ডেস্ক­

ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগেকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। আজ দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

একই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নিতে এর আগে আজ ঢাকায় এসেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা।

আরও আসছেন পাকিস্তানের সিনিয়র মন্ত্রী আহসান ইকবালসহ (পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগের ফেডারেল মন্ত্রী), দক্ষিণ এশিয়ার আরও কয়েকটি দেশের প্রতিনিধিরা। শপথ অনুষ্ঠানে যোগ দেবেন যুক্তরাজ্যের ভারত-প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রাও।

বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গত শনিবার চীন, ভারত, পাকিস্তানসহ ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানান। সব মিলিয়ে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে কমবেশি ১ হাজার ২০০ দেশি-বিদেশি অতিথি যোগ দিতে পারেন।

জেনারেল মঞ্জুরের কথায় ৪০ জন অফিসার হাত তুলে সমর্থন জানালেন

সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াবে অর্থনীতি: মির্জা ফখরুল

উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা, সিলেট-সুনামগঞ্জেও সতর্কতা

পুরোনো প্রকল্প নিয়ে বিতর্ক, নতুন সফটওয়্যারে দুদক

চট্টগ্রামে বন্যায় ৭ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত: অর্থমন্ত্রী

বিরোধী দল ক্ষমতায় যাওয়ার জন্য জুলাইকে ব্যবহার করতে চায়: ফখরুল

এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন

ঢাকায় জুলাই মামলা: অভিযোগপত্রের তিন গুণ চূড়ান্ত প্রতিবেদন

ক্ষতিগ্রস্ত ২২ হাজার ঘরবাড়ি

ইঞ্জিনসংকট: রেলে পণ্য পরিবহন কমছে