হোম > জাতীয়

এনএসআইয়ের সাবেক দুই ঊর্ধ্বতন কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) সাবেক (বাধ্যতামৃলক অবসরপ্রাপ্ত) অতিরিক্ত পরিচালক এম এস কে শাহীন এবং বরখাস্ত ও দণ্ডপ্রাপ্ত যুগ্ম পরিচালক বদরুল আহমেদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। তাঁদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলছে।

আজ সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. শাহজাহান কবির নিষেধাজ্ঞার এই আদেশ দেন। দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে এনএসআইয়ের সাবেক ওই দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে পৃথক দুটি আবেদন করেন দুদকের সহকারী পরিচালক বিলকিস আক্তার।

আবেদন দুটিতে বলা হয়, এম এস কে শাহীন ও বদরুল আহমেদের বিরুদ্ধে এনএসআইয়ের আর্থিক অনিয়ম ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের অনুসন্ধান কার্যক্রম চলছে। অনুসন্ধানকালে দুদক জানতে পেরেছে, অভিযোগসংশ্লিষ্টরা যেকোনো সময় দেশ ত্যাগ করতে পারেন।

আবেদনে আরও বলা হয়, অভিযুক্ত ব্যক্তিরা দেশ ত্যাগ করলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায় তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা প্রয়োজন।

ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর, অসত্য দাবি প্রেস কর্মকর্তার

৭ সচিবের দপ্তর বদল, নতুন ৩ সচিব

৬৯ হাজার এনআইডি সংশোধন আবেদন ডিজির টেবিলে, নিষ্পত্তির অপেক্ষায়

রটারড্যাম কনভেনশনে অনুস্বাক্ষরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন

বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ মন্ত্রিসভায় অনুমোদন

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন

পদত্যাগ করলেন পিএসসির দুই সদস্য

শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন

গ্রামীণ কল্যাণের কাছে বকেয়া কর আদায়ে হাইকোর্টের রায় স্থগিত

দুর্গাপূজায় স্পিকার হাফিজ উদ্দিনের শুভেচ্ছাবার্তা