হোম > জাতীয়

জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ শুরু, যোগ দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট। ছবি: ভিডিও থেকে

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের পুরোনো বিমানবন্দরের জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট অনুষ্ঠানে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বাংলাদেশের অভ্যুদয়ের ৫৫তম বার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত এই কুচকাওয়াজে যোগ দিতে সকাল পৌনে ১০টার দিকে জাতীয় প্যারেড স্কয়ারে আসেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে আরও উপস্থিত রয়েছেন তিন বাহিনীর প্রধানগণ, মন্ত্রিপরিষদের সদস্য, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ দেশি-বিদেশি অতিথিরা।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে এবং নবম পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় জাতীয় প্যারেড স্কয়ারে আয়োজিত হচ্ছে এই কুচকাওয়াজ। ২০০৮ সালের পর, অর্থাৎ ১৮ বছর পর এ বছর ২৬ মার্চ কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট অনুষ্ঠিত হচ্ছে। আওয়ামী লীগ সরকারের সময় প্রতিবছর ১৬ ডিসেম্বর কুচকাওয়াজ অনুষ্ঠিত হতো। তবে চব্বিশের আন্দোলনে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তী সরকারের সময়ে কুচকাওয়াজ বা প্যারেড প্রদর্শনী বন্ধ ছিল।

কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট অনুষ্ঠানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত রয়েছে। তাঁদের প্রবেশের জন্য নির্ধারিত গেট হলো ২, ৩, ৪, ১০ ও ১১।

৬ সিটির প্রশাসক নিয়োগ চ্যালেঞ্জের রিট খারিজ

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় বাড়ল

বিচারকদের মন্ত্রী-প্রতিমন্ত্রীর একান্ত সচিব করায় রুল

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা

হাসিনা, রেহানা ও নাসার নজরুলের বিরুদ্ধে প্রতিবেদন ৩১ জানুয়ারি

বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির

শান্তিপূর্ণ পরিবেশে ঠাকুরগাঁও-১ আসনে ভোট গ্রহণ শেষ: ইসি সচিব

নারিতায় বিমানের উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফ্লাইট বিলম্ব

অনলাইনে সহিংসতার শিকার ৪৫% নারী, মাত্র ৪% আইনের আশ্রয় নেন: গবেষণা

মানিক পশারীর দাফন ও মুক্তিযোদ্ধা সনদ ইস্যুতে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি