হোম > জাতীয়

প্রেস কাউন্সিলের সদস্য হলেন মাহফুজ আনাম, নূরুল কবীরসহ ১২ জন

আজকের পত্রিকা ডেস্ক­

প্রেস কাউন্সিলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার তথ্য মন্ত্রণালয় এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। নতুন কমিটিতে বিভিন্ন মহলের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, প্রেস কাউন্সিল আইন, ১৯৭৪-এর ৪(১) ও ৪(২) উপধারার বিধান অনুযায়ী গঠিত প্রেস কাউন্সিলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সরকারের গেজেট আকারে প্রকাশিত এই প্রজ্ঞাপনে বিভিন্ন সাংবাদিক সংগঠন, সম্পাদক পরিষদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ও বাংলাদেশ বার কাউন্সিলের প্রতিনিধিরা স্থান পেয়েছেন।

নতুন কমিটিতে যাঁদের অন্তর্ভুক্তি হয়েছে, তাঁরা হলেন:

সংবাদপত্র ও সাংবাদিক সংগঠন থেকে মনোনীত:

  • ওবায়দুর রহমান শাহীন (ভারপ্রাপ্ত সভাপতি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন)
  • দৌলত আকতার মালা (সভাপতি, ইকোনমিক রিপোর্টার্স ফোরাম)
  • মো. শহিদুল ইসলাম (সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন)
  • মাহফুজ আনাম (সম্পাদক ও প্রকাশক, দ্য ডেইলি স্টার)
  • নূরুল কবীর (সম্পাদক, দ্য নিউ এজ)
  • দেওয়ান হানিফ মাহমুদ (প্রকাশক ও সম্পাদক, দৈনিক বণিক বার্তা)

সম্পাদক, প্রকাশক বা ব্যবস্থাপনা সমিতি কর্তৃক মনোনীত:

  • শামসুল হক জাহিদ (সম্পাদক, দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস)
  • রমিজ উদ্দিন চৌধুরী (সম্পাদক, দৈনিক পূর্বকোণ)
  • আখতার হোসেন খান (উপদেষ্টা, নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ—নোয়াব)

প্রেস কাউন্সিল আইন, ১৯৭৪-এর ৪(৩)(ঘ) অনুযায়ী মনোনীত প্রতিনিধি:

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক মনোনীত:

  • ড. মো. ফখরুল ইসলাম (সচিব, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন)

বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক মনোনীত:

  • জয়নুল আবেদীন (ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ বার কাউন্সিল)

এই প্রজ্ঞাপন অনুযায়ী, প্রেস কাউন্সিল আইন, ১৯৭৪-এর ৪(১) ও ৪(২) উপধারার বিধান অনুযায়ী মনোনীত ব্যক্তিদের কার্যকাল হবে এই প্রজ্ঞাপন জারির তারিখ থেকে দুই বছর।

আরও খবর পড়ুন:

চুক্তির দ্বারপ্রান্তে ইরান–যুক্তরাষ্ট্র, স্বাগত জানাল বাংলাদেশ

কলম্বো হয়ে ঢাকায় ফিরলেন উপদেষ্টা জাহেদ উর রহমান, কথা বললেন না

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি