হোম > জাতীয়

খালেদা জিয়াকে আনতে প্রস্তুত হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ফাইল ছবি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডন থেকে ঢাকায় আনার জন্য কাতার সরকারের কাছে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স চেয়েছে সরকার। এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আজ মঙ্গলবার সাংবাদিকদের জানান, খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত করা হচ্ছে।  

খালেদা জিয়ার চিকিৎসা শেষে দেশে ফেরার জন্য বিশেষ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত সপ্তাহে পররাষ্ট্র উপদেষ্টাকে চিঠি দেন। চিঠিতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল, তবে আশঙ্কামুক্ত নয়। তা সত্ত্বেও তিনি দেশে ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন। তাঁর শারীরিক অবস্থা বিবেচনায় বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে দলের পক্ষ থেকে সরকারকে অনুরোধ করা হয়।

কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, সাবেক প্রধানমন্ত্রীর জন্য এয়ার অ্যাম্বুলেন্স চেয়ে দোহায় বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দেশটির সরকারকে অনুরোধ করা হয়েছে।

মে মাসের শুরুতে খালেদা জিয়ার দেশে ফেরার সম্ভাবনা আছে।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া চিকিৎসার জন্য কাতার সরকারের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে গত ৮ জানুয়ারি লন্ডনে যান। তিনি দীর্ঘদিন থেকে নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। লন্ডনের হাসপাতালে চিকিৎসা নিয়ে তিনি সেখানে বড় ছেলে তারেক রহমানের বাসায় অবস্থান করছেন।

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে

অধ্যাদেশকে আইনে রূপান্তার: অন্তর্বর্তী সরকারের ১৩২ অধ্যাদেশ অনিশ্চয়তায়

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী