হোম > জাতীয়

বগুড়ায় চৌকিরদহ খাল খনন কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বগুড়া প্রতিনিধি

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার বিকেলে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি এলাকায় চৌকিরদহ খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন। ছবি: আজকের পত্রিকা

প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি এলাকায় চৌকিরদহ খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেছেন। আজ সোমবার (২০ এপ্রিল) বিকেলে কোদাল দিয়ে মাটি কেটে তিনি খননকাজের সূচনা করেন।

উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, গাবতলীর নশিপুর চৌকিরদহ খালটি দীর্ঘদিন পলি জমে ভরাট হয়ে থাকায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা এবং শুষ্ক মৌসুমে পানির সংকট দেখা দিত। এ প্রকল্প বাস্তবায়নের ফলে খালের স্বাভাবিক প্রবাহ ফিরে আসবে এবং স্থানীয় কয়েক হাজার একর ফসলি জমিতে সেচ সুবিধা নিশ্চিত হবে।

প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার টেকসই উন্নয়নে বিশ্বাসী। নদীনালা ও খাল সচল রাখা মানে দেশের অর্থনীতির রক্তসঞ্চালন সচল রাখা। এর মাধ্যমে আমরা প্রকৃতি রক্ষা করছি এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ বাংলাদেশ গড়ে তুলছি।’

খাল খননকাজ উদ্বোধন শেষে তারেক রহমান স্থানীয় কৃষকদের সঙ্গে কুশল বিনিময় করেন। সরকারের কৃষিসহায়ক এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বাগবাড়িসহ গাবতলীর মানুষের মধ্যে উদ্দীপনা দেখা গেছে।

অনুষ্ঠানে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনআইডি সংশোধনে সাড়ে ৬৪ লাখ আবেদন নিষ্পত্তি ইসির

অনিরাপদ পর্যটন এলাকা, আড়াই মাসে ২৫ মৃত্যু

তরুণদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সৌদি আরবে হুতি হামলার নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবের কারাগারে ৭৫০০ বাংলাদেশি: শামা ওবায়েদ

ইউরোপ থেকে ফেরত এলেন আরও ৩৫ বাংলাদেশি

চিকিৎসাধীন মঈন খানকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

শাহজালালের থার্ড টার্মিনাল পরিচালনা: ৪ শর্তে আটকে গেছে চুক্তি

প্রধানমন্ত্রীর জাপান সফরে টোকিওতে থাকছেন না রাষ্ট্রদূত, সমন্বয়ে গেছেন মন্ত্রণালয়ের সচিব

বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন