হোম > জাতীয়

হাইকোর্টে জামিন না পেয়ে এবার আপিল বিভাগে সেলিম প্রধান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হাইকোর্টে প্রত্যাখ্যাত হয়ে এবার জামিনের জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় আট বছরের কারাদণ্ড পাওয়া অনলাইন ক্যাসিনোর হোতা সেলিম প্রধান।

৫ জুলাই চেম্বার আদালতে তাঁর জামিনের আবেদন শুনানি হবে বলে আজ সোমবার জানিয়েছেন তাঁর আইনজীবী গোলাম আব্বাস চৌধুরী দুলাল।

আজকের পত্রিকাকে গোলাম আব্বাস চৌধুরী বলেন, ‘দুদকের এই মামলায় জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের দুটি ধারায় চার বছর করে আট বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ে বলা হয়েছে, সাজা একত্রে চলবে। সেলিম প্রধান তিন বছর ১০ মাস ধরে কারাগারে আছেন। তাই আমরা জামিন চেয়েছি।’

আরও চার মামলায় তিনি জামিনে রয়েছেন বলে জানিয়েছেন এ আইনজীবী।

২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সেলিম প্রধানকে আটকের পর তাঁর রাজধানীর গুলশান-বনানীর বাসা ও অফিসে অভিযান চালায় র‍্যাব। ওই সময় ২৯ লাখ টাকা, বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিভিন্ন দেশের মুদ্রা জব্দ করা হয়। পরে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে ওই বছরের ২৭ অক্টোবর মামলা করে দুদক। পরবর্তী সময় অভিযোগপত্রে সেলিম প্রধানের বিরুদ্ধে ৫৭ কোটি ৭৯ লাখ ২৮৮ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ২১ কোটি ৯৯ লাখ ৫১ হাজার ১৪৫ টাকা পাচারের অভিযোগ আনা হয়।

গত ৩০ এপ্রিল ৮ বছর কারাদণ্ড ও ১১ লাখ টাকা জরিমানা করেন আদালত। হাইকোর্টে আপিল করলে ওই জরিমানা স্থগিত করা হয় বলে জানিয়েছেন আইনজীবী গোলাম আব্বাস চৌধুরী।

উদ্ধার না হওয়া ১১২ চায়না রাইফেল নিয়ে উদ্বেগ

বন্যাদুর্গত কৃষকদের বীজ ও ভ্যাকসিন বিতরণে অনিয়মে ‘জিরো টলারেন্স’: কৃষিমন্ত্রী

পাহাড় থেকে জিয়ার মৃতদেহ ফেলে দিতে তাঁর মন সায় দিল না

পাউবো নয়, স্লুইসগেট দেখবে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধি: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্টে প্রবাসী কার্ডের উদ্বোধন, রয়েছে যেসব সুবিধা

প্রতিটি হত্যাকারীর বিচার নিশ্চিত করবে বিএনপি: মাহদী আমিন

মানবকেন্দ্রিক জাতীয় এআই নীতি প্রণয়ন করছে বাংলাদেশ: চীনে আইসিটিমন্ত্রী

সারা দেশে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু হয়েছে আজ থেকে

‘কিছু মোবাইল সাংবাদিক অপসাংবাদিকতা করছে’

রাজধানীর ৫০টি পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর