হোম > জাতীয়

স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। সংসদ নেতা তারেক রহমানের প্রস্তাবনায় সভাপতিত্ব করেন দলের জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন। পরে তিনি স্পিকার ও ডেপুটি স্পিকারের নাম ঘোষণা করেন।

এর আগে জাতীয় সংসদের স্পিকার হিসেবে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের নাম প্রস্তাব করেন সভাপতি। পরে সংসদ সদস্যদের সর্বসম্মতিতে স্পিকার নির্বাচিত হন। এরপরই মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করেন মেজর হাফিজ।

এরপর ডেপুটি স্পিকার পদে নির্বাচিত হন ব্যারিস্টার কায়সার কামাল। একই প্রক্রিয়ায় সভাপতি খন্দকার মোশাররফ হোসেন ডেপুটি স্পিকার হিসেবে তাঁর নাম প্রস্তাব করলে তিনিও সংসদ সদস্যদের সর্বসম্মতিতে নির্বাচিত হন।

ব্যারিস্টার কায়সার কামাল নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় কায়সার কামাল ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।

সাধারণত বিদায়ী সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকারের সভাপতিত্বে নতুন সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হয় তাঁর সভাপতিত্বে। তবে এবার এর ব্যতিক্রম হচ্ছে। দ্বাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ২০২৪ সালের সেপ্টেম্বরে পদত্যাগ করার পর তাঁকে প্রকাশ্যে দেখা যায়নি। হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে বিদায়ী ডেপুটি স্পিকার শামসুল হক (টুকু) কারাগারে।

টার্মিনালে যাতায়াতই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ

বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটে মহাপরিচালক পদে নিয়োগ পেলেন কমোডর শেখ শাহীদ আহমেদ

মৎস্য খাতের গবেষণা কার্যক্রমকে শক্তিশালী করার তাগিদ

শতভাগ ডিজিটাল হলো মুন্সিগঞ্জ জেলা কারাগার, ক্যাশলেস লেনদেন চালু

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

১৫০-২০০ জনকে হত্যা করতে দেখেছেন জিয়াউলের দেহরক্ষী

জামায়াত এমপির ‘শহীদ মুক্তিযোদ্ধার সন্তান’ দাবি, স্পিকার বললেন—এক্সপাঞ্জ করা হবে

হান্নান মাসউদের বক্তব্য নিয়ে সংসদে বিতর্ক

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

শিক্ষাব্যবস্থা মূল্যবোধভিত্তিক কাঠামোর ওপর পুনর্গঠন করা হবে: প্রতিমন্ত্রী