হোম > জাতীয়

ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দীর মর্গে হাদির মরদেহ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ছবি: সংগৃহীত

ময়নাতদন্তের জন্য ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে নেওয়া হয়েছে। আজ শনিবার সকাল ১০টার কিছু আগে তাঁর মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে নেওয়া হয়।

এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় বিমান বাংলাদেশের ফ্লাইটে তাঁর কফিন দেশে পৌঁছানোর পর মরদেহ রাখা হয় জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটের হিমঘরে।

জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী আজ সকালে আজকের পত্রিকাকে বলেন, ‘ওসমান হাদির মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে নেওয়া হয়েছে। এখন ময়নাতদন্ত চলছে। ময়নাতদন্ত শেষে তাঁর মরদেহ আবারও হৃদ্‌রোগ ইনস্টিটিউটের হিমঘরে আনা হবে। এরপর দুপুরে জানাযার জন্য নেওয়া হবে।’

আজ দুপুর ২টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

১৮ মাসের মধ্যে প্রথম কারখানা চালু করবে চীন: বিডা চেয়ারম্যান

জমির আইলে বসে কৃষক বিড়ি খায়, নজর দেওয়া দরকার: সংসদে গয়েশ্বর

তুরাগে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৭ নেতার লাশ ভাসার খবরটি ভিত্তিহীন: পুলিশ

ইমেরিটাস অধ্যাপক ডা. আব্দুল্লাহর নিয়োগ বাতিলের ব্যাখ্যা দিল বিএমইউ

ইমেরিটাস অধ্যাপক পদে ডা. আবদুল্লাহর নিয়োগ বাতিল

ইসলামী ব্যাংকে অমুসলিমদের চাকরি হয় না—গয়েশ্বরের অভিযোগের জবাবে যা বললেন জামায়াত এমপি

কক্সবাজারে বদির অনুপস্থিতিতে মাদক চালানের দায়িত্বে কে—স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গয়েশ্বরের প্রশ্ন

লোকলজ্জায় মুখ লুকায় পরিবার, চিকিৎসা পায় না মাদকাসক্ত সন্তান

সরকারি দলের লোকই নিরাপদ নয়, জনগণ কীভাবে নিরাপত্তা পাবে: জামায়াতের এমপি

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ছাড়া সব বিষয়ে দক্ষ স্বরাষ্ট্রমন্ত্রী: সংসদে জামায়াতের এমপি