হোম > জাতীয়

দুর্গাপূজায় স্পিকার হাফিজ উদ্দিনের শুভেচ্ছাবার্তা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছাবার্তা দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। আজ রোববার শুভেচ্ছাবার্তায় স্পিকার জানান, শারদপ্রাতের উদ্ভাসিত আলোয় আশ্বিনের শেষভাগে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা প্রতিবছর অনুষ্ঠিত হয়। বাংলাদেশসহ সারা বিশ্বের হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের হিন্দু সম্প্রদায় তথা সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাই।

স্পিকার শুভেচ্ছাবার্তায় বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে সারা দেশের ধর্মীয় সম্প্রীতির এক বিশাল উৎসবের আবহ তৈরি হয়। এই উৎসবকে কেন্দ্র করে সমাজে বিরাজমান যেকোনো ধরনের বৈষম্য ও অবিচারের অন্ধকার কেটে গিয়ে সর্বত্র সাম্য, মৈত্রী ও সৌহার্দ্যের এক নতুন ভোরের উদয় হোক। শাশ্বত বাংলার আবহমানকালের ধর্মীয়, সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির সৌন্দর্য অক্ষুণ্ন থাকুক—এটাই প্রত্যাশা।

উৎসবের এই দিনগুলো আপনাদের জীবনে বয়ে আনুক অফুরন্ত প্রেরণা এবং আগামী দিনগুলোকে করে তুলুক আরও বেশি সাফল্যমণ্ডিত ও উৎসবমুখর।

সৌহার্দ্য সম্প্রীতির বার্তায় সমৃদ্ধ হয়ে উঠুক আমাদের বহুমাত্রিক সমাজ ও জীবনবোধ। এভাবে ধর্মীয়, সাংস্কৃতিক কিংবা সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে পরিস্ফুটিত হয়ে উঠুক আমাদের বিভিন্ন ধর্ম-গোত্র-সম্প্রদায়ের মধ্যকার পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি সৌহার্দ্য এবং ভ্রাতৃত্ব।

সামাজিক সংহতি ও ধর্মীয় সম্প্রীতির এই মহান চেতনাকে বুকে ধারণ করে সবাই মিলে একটি সুন্দর, শান্তিময় ও বৈষম্যহীন দেশ গড়ে তুলি। শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক। আমি শারদীয় দুর্গোৎসবের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন

পদত্যাগ করলেন পিএসসির দুই সদস্য

শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন

গ্রামীণ কল্যাণের কাছে বকেয়া কর আদায়ে হাইকোর্টের রায় স্থগিত

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: ঢাকায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে পরিস্থিতি জানতে চাইল সরকার

পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে যেকোনো এলাকাকে সুন্দর করা সম্ভব: প্রধানমন্ত্রী

মা ইলিশ সংরক্ষণে ১১১ এমপিকে ডিও লেটার দিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৯: কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের শোক

কৃষিকে কেবল জীবিকা নয়, লাভজনক খাত হিসেবে প্রতিষ্ঠার তাগিদ

বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার