হোম > জাতীয়

৩৮ তম বিসিএস ফলাফল কোটামুক্তভাবে প্রকাশ করতে রুল

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

কোটামুক্তভাবে ৩৮ তম বিসিএসের ফলাফল পুনর্মূল্যায়ন করে প্রকাশ করতে রুল জারি করেছেন হাইকোর্ট।

আজ মঙ্গলবার বিচারপতি মো. আকরাম হোসাইন চৌধুরী ও বিচারপতি কেএম রাশেদুজ্জামান রাজার বেঞ্চ এ রুল জারি করেন। এর আগে ৩৮ তম বিসিএসে কোটা পদ্ধতি অনুসরণ করায় বৈষম্যের শিকার পরীক্ষার্থীদের মধ্যে ১২০ জন রিট করেন। রিটে মেধার ভিত্তিতে পুনঃমূল্যায়ন করে প্রকাশের নির্দেশনা চাওয়া হয়।

রিটকারীদের আইনজীবী সালাহউদ্দিন দোলন আজকের পত্রিকাকে বলেন, ৩৮ তম ও ৪০ তম বিসিএসের ফলাফল প্রকাশের আগেই কোটা বাতিল করা হয়েছিল। কিন্তু ৪০ তম বিসিএসের ফলাফলে কোটা বাতিল হলেও ৩৮ তম বিসিএসের ফলাফলে কোটা থাকে। এতে অনেক মেধাবীরা বাদ পড়েন। যার কারণে বঞ্চিত ১২০ জন রিট করেন। এখন নতুন করে ফলাফল প্রকাশ করলেও চাকরিতে থাকা ব্যক্তিরা বাদ পড়বেন না। রুল মঞ্জুর হলে নতুন করে ১২০ জনকে নেওয়ার সুযোগ আছে।

পররাষ্ট্রমন্ত্রীর সম্মানে মালদ্বীপের প্রেসিডেন্টের চা-চক্র, সফরকে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’ বলছে মালে

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান

যথাযথ তথ্য-উপাত্ত ছাড়া সংবাদ নয়, মতামত হতে পারে: তথ্যমন্ত্রী

জাতীয় নিরাপত্তায় আধুনিক প্রযুক্তি ও সমন্বয়ের বিকল্প নেই: প্রতিরক্ষা উপদেষ্টা

ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, মানুষকে সমান মর্যাদায় দেখতে হবে: আইনমন্ত্রী

অফিস করবেন বঙ্গভবনে, থাকবেন স্পিকারের বাসভবনে

পোশাকশিল্পের পর সেমিকন্ডাক্টরই হতে পারে অর্থনীতির নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী

বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা কে হচ্ছেন

পদত্যাগ করলেও যেসব সুযোগ-সুবিধা পাবেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন