হোম > জাতীয়

বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

মাহবুব মোর্শেদ। ফাইল ছবি

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগসমূহ নিরপেক্ষ, স্বচ্ছ ও সুষ্ঠুভাবে পর্যালোচনার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ৪ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে।

আজ বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে জারি করা তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (গ্রেড-১) কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটির অন্য সদস্যরা প্রধান তথ্য অফিসার, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (প্রেস-১) সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে জারিকৃত আজ এক আদেশে বলা হয়, কমিটি অভিযোগের বিষয়গুলো গভীরভাবে পর্যালোচনা করবে, সংশ্লিষ্টদের বক্তব্য গ্রহণ করবে এবং প্রয়োজনীয় অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করবে। তদন্ত শেষে আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে সুপারিশসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির সংবাদ প্রকাশিত হয়।

রোমে ২৮ ঘণ্টার বেশি সময় আটকা ফ্লাইট, চরম ভোগান্তিতে বাংলাদেশি পাসপোর্টধারীরা

আয়নাঘরের সঙ্গে সংশ্লিষ্টদের সবাইকে বিচারের আওতায় আনা হবে: চিফ প্রসিকিউটর

রোববার চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী

হাসিনা কার্ড খেলবেন আবার বন্ধুত্বও চাইবেন, দুটি একসঙ্গে চলতে পারে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রোমে বিকল উড়োজাহাজ মেরামতে যাচ্ছে বিমানের প্রকৌশলী দল ও যন্ত্রাংশ

ফ্যাসিবাদের সুবিধাভোগীরা জ্বালানি খাতকে অস্থিতিশীল করতে বেশ সক্রিয়: প্রধানমন্ত্রী

সাড়ে ৬ বছরে ১৬ হাজার মোটরসাইকেল দুর্ঘটনা, নিহত ১৫৭১২

সরকারের কাজের তথ্যভিত্তিক দলিল অপপ্রচারের জবাব দেবে: রিজভী

ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ লিবারেশন ওয়ার কোর্সের কমিশনিং ও ফেলোশিপ ডে উদ্‌যাপন