হোম > জাতীয়

জনগণের জানমালের নিরাপত্তায় সবাইকে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

বাসস, ঢাকা

প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের জানমালের নিরাপত্তায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন।

আজ রোববার রাতে শ্রম ও প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের এ কথা বলেন।

এর আগে আরিফুল হক চৌধুরী সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন।

শ্রমমন্ত্রী বলেন, ‘তিনি (প্রধানমন্ত্রী) বলেছেন যে, কলকারখানা ও শিল্পপ্রতিষ্ঠান যেন সঠিকভাবে চলে, জনগণের জানমাল যেন নিরাপদ থাকে, সে জন্য আমরা সকলে যেন সজাগ থাকি। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিতে বলেছেন তিনি।’

ডিসেম্বরকে সামনে রেখে একটি মহল দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে অভিযোগ করে আরিফুল হক বলেন, ‘আপনারা জানেন, একটি মহল ডিসেম্বরকে সামনে রেখে চক্রান্ত করছে। তারা সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত।’

শ্রমমন্ত্রী আরও বলেন, ‘আমরা সরকারকে অস্থিতিশীল করার ফ্যাসিবাদী ষড়যন্ত্র রাজনৈতিকভাবে মোকাবিলা করব।’

এর আগে, প্রধানমন্ত্রী তারেক রহমান পোশাকশ্রমিকদের আন্দোলন, মিরপুরের সংঘর্ষসহ সার্বিক পরিস্থিতি নিয়ে মন্ত্রী ও উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, বিএনপির শ্রমিক সংগঠক জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

৩৫৭ পুলিশ কর্মকর্তার তথ্য চায় সদর দপ্তর

কঠোরভাবে সহিংসতা দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পায়রায় কমছে বিদেশি জাহাজের আনাগোনা—দুই বছর আগে ভিড়েছিল ১২৩টি, গত বছর ২৯

বোয়িং-এয়ারবাসের উড়োজাহাজ কেনার আগে সম্ভাব্যতা যাচাই হয়েছে কি না—সংসদীয় কমিটিতে প্রশ্ন

বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর করতে লাগবে ২ হাজার একর জমি

ভারতের সঙ্গে স্থলবন্দরের বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি

মতপার্থক্য প্রকাশে শালীনতা বজায় রাখার আহ্বান সম্পাদক পরিষদের

সৌরবিদ্যুতের প্রসারে শুরু হচ্ছে ‘সোলার এক্সপো’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সরকারি-বেসরকারি ভবনে উড়বে জাতীয় পতাকা

৪ দিন বন্ধ থাকবে সামিট এলএনজি, গ্যাস সরবরাহ কমবে