হোম > জাতীয়

অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কাল: স্বরাষ্ট্রমন্ত্রী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

সরকারি দলের সংসদীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া

অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ে গঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটি আগামীকাল রোববার তৃতীয় দফায় বৈঠকে বসছে। বৈঠকটি রাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ শনিবার সংসদ ভবনে আয়োজিত সরকারি দলের সংসদীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে আগামীকাল রোববার রাতে বিশেষ কমিটি আবারও বৈঠকে বসবে। আগামীকাল রাত সাড়ে আটটার বৈঠকে অধ্যাদেশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। যার ভিত্তিতে বিশেষ কমিটির প্রতিবেদন তৈরি হবে। যা ২ এপ্রিল সংসদে উত্থাপন করা হবে। তারপর নিয়ম অনুযায়ী আইন প্রণয়ন কার্যাবলীতে যাবে।

ত্রয়োদশ সংসদের প্রথম দিনের অধিবেশনেই এই বিশেষ কমিটি গঠন করা হয়। সেদিন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ সংসদে উত্থাপন করেন। পরে চিফ হুইপ নুরুল ইসলাম মনি বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদিনের নেতৃত্বে ১৩ সদস্যের একটি বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দেন। কণ্ঠভোটে তা অনুমোদন পায়।

অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা এসব অধ্যাদেশের মধ্যে রয়েছে বাংলাদেশ ব্যাংক সংশোধন, গণভোট, সাইবার সুরক্ষা, পুলিশ কমিশন এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন-সংক্রান্ত অধ্যাদেশও। গত ২৪ ও ২৫ মার্চ বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

অফিসে আরও আসব, তবে রাস্তা বন্ধ করা যাবে না—নেতা-কর্মীদের তারেক রহমান

ওমরাহ ও ভিজিট ফোরামে যোগ দিতে সৌদি গেলেন ধর্মমন্ত্রী

সৌদিতে আটকা সাড়ে চার হাজার বাংলাদেশি ওমরাহযাত্রী

সরকারের সফলতায় দেশে তেলের দাম বাড়ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জ্বালানি মজুত ও চোরাচালান রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

একাত্তরের সঙ্গে চব্বিশ মিলিয়ে ফেললে বড় বিপর্যয় হবে: মুক্তিযুদ্ধ মন্ত্রী

দায়িত্ব নিলেন র‍্যাবের নতুন মহাপরিচালক আহসান হাবীব

কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন তারেক রহমান, নয়াপল্টনে নেতা-কর্মীদের ভিড়

স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সংসদের সাউন্ড সিস্টেমে বিভ্রাটের ঘটনা নাশকতা কি না জানতে তদন্ত কমিটি