হোম > জাতীয়

মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশ চালু হবে অক্টোবরে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, এমআরটি লাইন-৬ আগারগাঁও থেকে মতিঝিল অংশ চালু হবে অক্টোবর মাসে।

আজ রোববার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) আয়োজিত আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত এমআরটি লাইন-৬-এর পরিচালনবিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ তথ্য দেন।

মন্ত্রী বলেন, ‘আমি সুখবর দিতে চাই। সেটি হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী অক্টোবরে মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশের উদ্বোধন করবেন।’

মন্ত্রী এ সময় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্বাচনের আগেই তেজগাঁও পর্যন্ত শেষ করার কথা বলেন।

মেট্রোরেল কর্তৃপক্ষের তথ্যমতে, এখন পর্যন্ত উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত অংশের অগ্রগতি ৯৪ দশমিক ৭৬ শতাংশ। আর আগারগাঁও থেকে মতিঝিলের অগ্রগতি ৯৪ দশমিক ৩২ শতাংশ। জুলাই মাস থেকে শুরু হবে টেস্ট রান।

এর আগে গত বছরের ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী উত্তরা থেকে আগারগাঁও অংশের উদ্বোধন করেন, অন্যদিকে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত অংশের পূর্ত কাজের অগ্রগতি ৫ দশমিক ৩৭ শতাংশ। ২০২৫ সালের জুন মাসে এই অংশের উদ্বোধন করা যাবে বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে

অধ্যাদেশকে আইনে রূপান্তার: অন্তর্বর্তী সরকারের ১৩২ অধ্যাদেশ অনিশ্চয়তায়

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী

প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন

ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আরও দুজন

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

৪৪তম বিসিএস: নন-ক্যাডার পদে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

ঈদের আগেই ‘ফ্যামিলি কার্ড’ সেবা দিতে মন্ত্রিসভা কমিটি