হোম > জাতীয়

ফোর্বসের প্রভাবশালী ১০০ নারীর তালিকায় শেখ হাসিনা

বিশ্বের প্রভাবশালী ১০০ নারীর তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রে বাণিজ্য বিষয়ক সাময়িকী ফোর্বস। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোর্বসের ১০০ জন ক্ষমতাধর নারীর বার্ষিক তালিকায় ৪৩তম স্থানে রয়েছেন।

ফোর্বসের ১৮তম ক্ষমতাধর নারীদের বার্ষিক তালিকায় ৪০ জন সিইও, ১৯ জন বিশ্বনেতা, এবং এক দশকেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো একজন ইমিউনোলজিস্ট এক নম্বর হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। টানা কয়েক বছর ধরেই বিশ্বের প্রভাবশালী নারীর তালিকায় রয়েছেন জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা।  

এর আগে ২০২০ সালে ফোর্বসের তালিকায় শেখ হাসিনা ৩৯তম অবস্থানে ছিলেন। তার আগে ২০১৯ সালে ২৯, ২০১৮ সালে ২৬, ২০১৭ সালে ৩০, ২০১৬ সালে ৩৬ এবং ২০১৫ সালে ৫৯তম স্থানে ছিলেন তিনি।  

বিশ্বের ১০০ জন ক্ষমতাধর নারীর ১৮তম বার্ষিক তালিকায় থাকা ব্যক্তিরা এসেছেন ৩০টি দেশ ও  অঞ্চল থেকে এবং তারা অর্থ, প্রযুক্তি, রাজনীতি, জনহিতৈষণা, বিনোদন ও আরও নানা ক্ষেত্রে কর্মরত রয়েছেন।

মার্কিন সাময়িকী ফোর্বসের তালিকায় এক নম্বরে রয়েছেন মানবহিতৈষী ম্যাককেঞ্জি স্কট, দ্বিতীয় স্থানে রয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ মেয়াদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে তাঁর চতুর্থ মেয়াদে দায়িত্ব পালন করছেন। তিনি চতুর্থ মেয়াদে জয়ী হন, যা তাঁর টানা তৃতীয় মেয়াদ এবং তাঁর দল বাংলাদেশ আওয়ামী লীগ ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২৮৮টি আসনে জয়ী হয়।  

এই সম্পর্কিত পড়ুন:

ভুয়া খবর স্বপ্রণোদিত তদন্ত করতে পারবে প্রেস কাউন্সিল, আইন সংশোধনের প্রস্তাব

মিনি কোল্ডস্টোরেজ প্রকল্পের কার্যক্রম অনুসন্ধানে তদন্ত কমিটি

সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব

এজলাস সংকট নিরসনে তালিকা চেয়েছে আইন মন্ত্রণালয়

মালখানা ব্যবস্থাপনায় কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের

সশস্ত্র বাহিনীর বঞ্চিতদের ফের আবেদনের সুযোগ

বেসরকারি কোম্পানিগুলোর সঙ্গে চুক্তি চাইলেই বাতিল সম্ভব নয়: সংসদে বিদ্যুৎমন্ত্রী

পুরো চট্টগ্রাম আজ পানিতে ভাসছে: সংসদে শাহজাহান চৌধুরী

সরকারি হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি মোহাম্মদ তাহের

ভিসা নীতিমালার খসড়া চূড়ান্তে মন্ত্রিসভা কমিটি