হোম > জাতীয়

শপথ নিলেন আপিল বিভাগের ৪ বিচারপতি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শপথ নিয়েছেন আপিল বিভাগে নিয়োগ পাওয়া চার বিচারপতি। আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাঁদের শপথ পাঠ করান। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঞা শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। 

শপথ অনুষ্ঠানে আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন। এ ছাড়া উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এবং সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তারা। 

গতকাল সোমবার রাষ্ট্রপতি সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে হাইকোর্ট বিভাগের চার বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দেন। 

তারা হলেন—বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি জনাব এস, এম, এমদাদুল হক। 

ছাত্র-জনতার আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর গত শনিবার (১০ আগস্ট) ছাত্রদের আন্দোলনের মুখে পদত্যাগ করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এরপর একে একে পদত্যাগ করেন আপিল বিভাগের আরও ৫ বিচারপতি। 

পরে ওই দিন রাতেই তাদের পদত্যাগপত্র গ্রহণ করে নতুন প্রধান বিচারপতি হিসেবে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। পরদিন বঙ্গভবনে রাষ্ট্রপতি প্রধান বিচারপতিকে শপথ পাঠ করান।

সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ

খাদ্য বান্ধব কর্মসূচি : ৫৫ লাখ কার্ডধারী পাবেন ১৫ টাকায় ৩০ কেজি চাল

শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত: শিক্ষার্থীদের জন্য বাস চালুর উদ্যোগ ঢাকাসহ বড় শহরে

জুলাইয়ে শহীদ ও আহতদের পরিবারের অংশগ্রহণে স্মরণসভা

জিডিপিতে ৬–৭ শতাংশ অবদান নিশ্চিতে ১,৪৯৮ পর্যটন আকর্ষণের মাস্টারপ্ল্যান সরকারের

মিয়ানমার থেকে গ্যাস আনতে চায় সরকার

মৃত্যুর আগে জবানবন্দিতে যা বলেছিলেন ওসমান হাদি

জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার করবে সরকার: মাহদী আমিন

যাত্রাবাড়ীর মামলাগুলো সর্বোচ্চ অগ্রাধিকারে রয়েছে, দ্রুতই তদন্ত শেষ হবে: চিফ প্রসিকিউটর

৭ মাত্রার বেশি ভূমিকম্প হলে ফায়ার সার্ভিস নিজেও ক্ষতিগ্রস্ত হবে: ফায়ার সার্ভিসের ডিজি