হোম > জাতীয়

নির্বাচনের আগে এসপি-ওসিদের বদলি-পদায়ন হবে প্রকাশ্য লটারিতে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্বাচনের আগে পুলিশ সুপার (এসপি) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) লটারির মাধ্যমে বদলি ও পদায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

জাতীয় নির্বাচনের আগে আইনশৃঙ্খলাসংক্রান্ত কমিটির দিকনির্দেশনামূলক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমার হাতে এসপি ও ওসিদের বদলি-পদায়নের ক্ষমতা রয়েছে। তাই নির্বাচনের আগে সংশ্লিষ্ট সবার উপস্থিতিতে লটারির মাধ্যমে বদলি ও পদায়ন করা হবে। এখানে সচিবালয় সাংবাদিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদককেও লটারিতে উপস্থিত রাখা হবে।’

উপদেষ্টা জানান, আসন্ন নির্বাচনকে উপলক্ষ করে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৮ লাখ সদস্য কাজ করবেন। তাঁদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। নিজ নিজ এলাকায় তাঁরা প্রশিক্ষণ নেবেন। তিনি বলেন, নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, সে জন্য যা যা করার দরকার, তা তা করা হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণে নির্বাচনের যে দিকনির্দেশনা দিয়েছেন, সে অনুযায়ী আমরা আমাদের কাজ এগিয়ে নিচ্ছি। ওই ভাষণের ধারাবাহিকতায় আজকে এই সভা ডাকা হয়েছে। নির্বাচনের আগে যেসব লজিস্টিক সাপোর্ট দরকার, তা নিয়েই বৈঠকে আলোচনা হয়েছে।’

৫ দফা দাবিতে কাল থেকে অ্যাম্বুলেন্স ধর্মঘট

সংসদ ভবন চত্বরে অগ্নিকাণ্ড, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

সরকারি কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে প্রতারণা, সতর্ক করল পুলিশ

প্রথম দিন বঙ্গভবনে যা করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

শিক্ষার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি, যা বলছে বিএসটিআই

ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ১৬ আসামির ডেথ রেফারেন্স শুনানি শুরু

গ্যাস-সংকট সমাধানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সহযোগিতা চাইলেন তারেক রহমান

লাম্পি স্কিন ডিজিজ নিয়ন্ত্রণে শ্রীলঙ্কায় সার্কের আঞ্চলিক প্রশিক্ষণ কর্মসূচি

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান প্রতিনিধিদলের সাক্ষাৎ, বিনিয়োগ বাড়ানোর আহ্বান