হোম > জাতীয়

নৌবাহিনীর প্রধান হচ্ছেন রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। ছবি: সংগৃহীত

বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। আজ বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, ২৩ জুলাই রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি লাভ করবেন এবং নৌবাহিনীর প্রধানের দায়িত্বভার নেবেন।