হোম > জাতীয়

প্রাথমিকে আন্তঃজেলা বদলি শুরু কাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের একই বিভাগের মধ্যে আন্তঃজেলা বদলির আবেদন গ্রহণ শুরু হবে আগামীকাল। যা চলবে ১৫ মার্চ পর্যন্ত। আর এ বদলি কার্যক্রম শেষ হবে আগামী ২২ মার্চ। আন্তঃজেলা বদলিতে শিক্ষকেরা সর্বোচ্চ তিনটি করে স্কুল পছন্দের সুযোগ পাবেন। 

আজ সোমবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরীন সুলতানা স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এসব তথ্য জানা যায়।

এতে বলা হয়, আগামী ১৪ ও ১৫ মার্চ শিক্ষকেরা অনলাইনে একই বিভাগের মধ্যে আন্তঃজেলা শিক্ষাপ্রতিষ্ঠানে বদলির আবেদন করতে পারবেন। ১৬ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত উপজেলা শিক্ষা অফিসাররা কার্যক্রম শেষ করবেন। ১৯ ও ২০ মার্চ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের শিক্ষকদের বদলি সংক্রান্ত কাজ করতে হবে। আর ২১ ও ২২ মার্চ বিভাগীয় উপপরিচালকেরা বদলির সব কার্যক্রম শেষ করবেন।

শিক্ষকদের বদলির আবেদনের বিষয়ে তিনটি শর্ত দিয়েছে অধিদপ্তর। শর্তগুলো হলো— শিক্ষকেরা সর্বোচ্চ ৩টি বিদ্যালয় ক্রমানুসারে পছন্দ করবেন। তবে কোনো শিক্ষকের একাধিক পছন্দ না থাকলে একটি বা দুইটি বিদ্যালয় পছন্দ করতে পারবেন। আবেদনের প্রেক্ষিতে বদলির আদেশ জারি হলে তা বাতিল করার জন্য পরবর্তীতে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।

অধিদপ্তর আরও জানিয়েছে, আবেদনকারী শিক্ষকের পছন্দক্রম অনুযায়ী বদলি হওয়ার নিশ্চয়তা নেই। একাধিক আবেদনকারীর পছন্দকে সফটওয়্যারের মাধ্যমে নির্বাচিত করা হয়। তাই কোনো রকম হস্তক্ষেপের সুযোগ নেই।

আরও খবর পড়ুন:

৫ দফা দাবিতে কাল থেকে অ্যাম্বুলেন্স ধর্মঘট

সংসদ ভবন চত্বরে অগ্নিকাণ্ড, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

সরকারি কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে প্রতারণা, সতর্ক করল পুলিশ

প্রথম দিন বঙ্গভবনে যা করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

শিক্ষার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি, যা বলছে বিএসটিআই

ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ১৬ আসামির ডেথ রেফারেন্স শুনানি শুরু

গ্যাস-সংকট সমাধানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সহযোগিতা চাইলেন তারেক রহমান

লাম্পি স্কিন ডিজিজ নিয়ন্ত্রণে শ্রীলঙ্কায় সার্কের আঞ্চলিক প্রশিক্ষণ কর্মসূচি

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান প্রতিনিধিদলের সাক্ষাৎ, বিনিয়োগ বাড়ানোর আহ্বান