হোম > জাতীয়

দ্বাদশ জাতীয় সংসদ সদস্যদের শপথ বুধবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্বাদশ জাতীয় সংসদে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ আগামীকাল বুধবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে অনুষ্ঠিত হবে। স্পিকার শিরীন শারমিন চৌধুরী শপথবাক্য পাঠ করাবেন। 

চলতি একাদশ জাতীয় সংসদের চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। আজই নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল গেজেট আকারে প্রকাশ করবে। 

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, সংবিধানের বিধান অনুযায়ী গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করতে হবে। শপথগ্রহণের অব্যাবহিত পরই তিনি কার্যভার গ্রহণ করেছেন বলে গণ্য হবেন। ইতিমধ্যে শপথগ্রহণের সব আয়োজন সম্পন্ন করা হয়েছে।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ আসনের ফল ঘোষণা হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগ ২২২টি আসনে জয়লাভ করেছে। ৬২টি আসনে জয়লাভ করেছে স্বতন্ত্র প্রার্থী। জাতীয় পার্টি জিতেছে ১১ আসনে। এ ছাড়া জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), ওয়ার্কার্স পার্টি ও কল্যাণ পার্টি একটি করে আসনে জয়লাভ করেছে।

রোববারের মধ্যে চার্জশিট জমা দেবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

বিগ ক্যাট সুরক্ষা জোটে যোগ দিচ্ছে বাংলাদেশ

পল্লবীর সেই শিশুর বাসায় প্রধানমন্ত্রী

পল্লবীর সেই শিশুর বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফেরাতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

তামিমের নেতৃত্বে অ্যাডহক কমিটি স্থগিতের রিট কার্যতালিকা থেকেই বাদ

ন্যায়পাল নিয়োগে নিষ্ক্রিয়তা নিয়ে রুল

ইউনূস সরকারের কর্মকাণ্ড তদন্তে কমিশন গঠনের রিট খারিজ

সুপ্রিম কোর্ট সচিবালয়ের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি ৯ জুন

পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় সেনাসদস্যরা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরছেন: সেনাপ্রধান