হোম > জাতীয়

ঈদযাত্রায় গণপরিবহনে নৈরাজ্য: ঠেকাতে দেশজুড়ে অভিযান, জরিমানা ও ভাড়া ফেরত

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ঈদযাত্রায় গণপরিবহনে নৈরাজ্য ঠেকাতে দেশজুড়ে অভিযান চালাচ্ছে ভ্রাম্যমাণ আদালত। ছবি: আজকের পত্রিকা

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে সড়কপথে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি রোধে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদার করা হয়েছে। অভিযানে একাধিক পরিবহন ও কাউন্টারকে জরিমানা করা হয়েছে এবং আদায়কৃত অতিরিক্ত ভাড়া যাত্রীদের ফেরত দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার দিনভর রাজধানীর ফুলবাড়িয়া, গুলিস্তান ও যাত্রাবাড়ী এলাকায় পরিচালিত অভিযানে দুটি মামলায় মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ইলিশ পরিবহন ও যমুনা হাই ডিলাক্সকে এ জরিমানা করা হয়।

ধোলাইপাড় এলাকায় যাত্রী চাপ বেশি থাকায় চারটি পরিবহনকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। সায়েদাবাদ এলাকায় তিনটি পরিবহনকে ১১ হাজার টাকা জরিমানা করা হয় এবং যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়া হয়।

উত্তরার আবদুল্লাহপুর এলাকায় ভাড়ার তালিকা প্রদর্শন না করা ও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুটি কাউন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে ওই এলাকায় যানজট নেই এবং যাত্রী চাপ কমতে শুরু করেছে বলে জানা গেছে।

এদিকে কল্যাণপুর, গাবতলী, হেমায়েতপুর ও সাভার এলাকায় পৃথক অভিযানে চারটি মামলায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগের দিন একই এলাকায় ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।

রাজধানীর বাইরে চট্টগ্রামের অক্সিজেন মোড় এলাকায় ৭ হাজার টাকা এবং টাঙ্গাইলের এলেঙ্গায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বরিশাল জেলায় পরিচালিত একটি অভিযানে এক মামলায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে খুলনার রূপসা টোল প্লাজা এলাকায় তিনটি মামলায় ৬ হাজার টাকা জরিমানা করা হলেও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া যায়নি। সেখানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সার্বিকভাবে দেশের বিভিন্ন স্থানে যাত্রা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

‘প্রশংসনীয়’ কাজের স্বীকৃতি পেলেন ৩৪১ পুলিশ সদস্য

দূষণ নিয়ন্ত্রণে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন পরিবেশমন্ত্রী

১২ সংসদে বেসরকারি সদস্যদের আনা বিল পাস হয়েছে ৯টি

বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে মামলা: আনিস-সালমানের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছাল

হাওরের দুর্যোগ মোকাবিলায় কার্যকর পরিকল্পনার দাবি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও ৩ প্রসিকিউটর নিয়োগ

দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয়, টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

ঈদুল আজহায় চাঁদাবাজি ঠেকাতে হটলাইন চালু করছে সরকার

জুলাই জাদুঘরে স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম লিপিবদ্ধ থাকবে: স্পিকার

শাহজালাল বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে যুক্ত হতে আগ্রহী তুরস্ক