হোম > জাতীয়

উপদেষ্টা মাহফুজের ওপর বোতল নিক্ষেপ: আটক শিক্ষার্থীকে ছেড়ে দিয়েছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

উপদেষ্টা মাহফুজের ওপর বোতল নিক্ষেপের ঘটনায় আটক হুসাইনকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। ছবি: সংগৃহীত

রাজধানীর কাকরাইলে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে পানির বোতল ছোড়ার ঘটনায় আটক শিক্ষার্থী হুসাইনকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। মিন্টো রোডের ডিবি কার্যালয়ে তাঁকে দুই-তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়।

পরে ডিবি কার্যালয়েই তথ্য উপদেষ্টা মাহফুজ আলম হুসাইন ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর তাঁকে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

ডিবি সূত্র জানিয়েছে, মোহাম্মাদ হুসাইন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী। ভিডিও ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে তাঁকে চিহ্নিত করে গতকাল বৃহস্পতিবার রাতে আটক করা হয়েছিল।

আজ শুক্রবার বিকেলে ডিএমপির এক বার্তায় জানানো হয়, জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, আটক ব্যক্তিকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়ার প্রক্রিয়া শেষ হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, হুসাইন আগে কবি নজরুল সরকারি কলেজে পড়তেন। গতকাল সকাল থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থী ইশতিয়াকের কয়েকজন সহপাঠী।

গত বুধবার রাত ১০টার পর কাকরাইল মসজিদের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে যান তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। কথা বলার একপর্যায়ে একটি প্লাস্টিকের পানির বোতল উড়ে এসে তাঁর মাথায় লাগে। এরপর তিনি আর কথা না বলেই ঘটনাস্থল ত্যাগ করেন।

এবার কুয়েতে হচ্ছে না প্রবাসীদের সঙ্গে দূতাবাসের ঈদ শুভেচ্ছা বিনিময়

ছুটিতেও বাসভবন থেকে সরকারি জরুরি কাজ সারছেন প্রধানমন্ত্রী

জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক কাল

সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল: প্রজ্ঞাপন জারি

জামায়াতের আমিরের আসনে ঈদের ‘ফুডপ্যাক’ বিতরণ নিয়ে যা জানাল চীনা দূতাবাস

ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

নির্ধারিত ভাড়াই নেওয়া হচ্ছে, অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা: সড়কমন্ত্রী

ঈদের ছুটিতে ট্রেনের ছাদে চড়েই বাড়ির পথে যাত্রীরা

সিদ্ধান্ত সঠিক নয়, পুনর্বিবেচনা করা প্রয়োজন

লটারি বাতিলের সিদ্ধান্ত তড়িঘড়ি ও অপরিকল্পিত