হোম > জাতীয়

হাফিজ উদ্দিন খানের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ছবি: সংগৃহীত

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও নাগরিক সমাজের বিশিষ্ট কর্মী এম হাফিজ উদ্দিন খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা মরহুমের দীর্ঘ কর্মময় জীবনে রাষ্ট্র ও জনগণের কল্যাণে তাঁর গুরুত্বপূর্ণ অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘এম হাফিজ উদ্দিন খান ছিলেন একজন সৎ, প্রজ্ঞাবান ও দায়িত্বশীল রাষ্ট্রকর্মী। রাষ্ট্রসেবায় তাঁর নিষ্ঠা ও নৈতিক অবস্থান আমাদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।’

প্রফেসর ইউনূস আরও বলেন, ‘ব্যক্তিগত জীবনেও তিনি আমার একজন সহপাঠী ও ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। জীবনের নানা সময়ে তাঁর প্রজ্ঞা, মানবিকতা ও স্পষ্টভাষিতা আমাকে সমৃদ্ধ করেছে। তাঁর মৃত্যুতে আমি একজন বিশ্বস্ত সহকর্মী ও বন্ধুকে হারালাম।’

হাফিজ উদ্দিন খান কর্মজীবনে যে সততা, নিষ্ঠা ও দক্ষতা দেখিয়েছেন এবং পরবর্তীতে রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠার জন্য যে ভূমিকা রেখেছেন, তা জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা।

তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

হাফিজ উদ্দিন খান গতকাল বুধবার সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। এম হাফিজ উদ্দিন খান ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব ছিলেন। তিনি ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের অর্থ ও পরিকল্পনাসহ কয়েকটি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

ভোট ছাড়া সংরক্ষিত আসনে বসার কোনো অর্থ নেই

৮ হাজার আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্বরাষ্ট্রের সম্মতি ছাড়াই

তদবিরের জন্য ‎কর্মস্থল ছেড়ে মন্ত্রণালয়ে না যেতে আইজিপির নির্দেশ

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন এমডি বাছির জামাল

প্রসিকিউটরদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে ৫ সদস্যের কমিটি

দিলীপ আগরওয়ালার ব্যাংক হিসাব, শেয়ার ও গাড়ির তথ্য চায় দুদক

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র অনুমোদন

স্ত্রীসহ লে. কর্নেল আসাদুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বিমান চলাচল খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে জোর সিভিল এভিয়েশনের সেমিনারে

কঙ্কাল বিক্রি চক্রের চার সদস্য কারাগারে