হোম > জাতীয়

সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ৬ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর বাড্ডায় সুমন শিকদারের (৩১) মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সিকে ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার এই রিমান্ড মঞ্জুর করেন।

বিকেলে টিপু মুন্সিকে আদালতে হাজির করে বাড্ডা থানা-পুলিশ। তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই রেজাউল করিম ১০দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত শুনানি শেষে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

এর আগে গত বুধবার রাতে গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয় টিপু মুন্সিকে। গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাড্ডা ফুঁজি টাওয়ারের উত্তর পাশে প্রগতি সরণি রাস্তার ওপর এলোপাতাড়ি গুলিতে মো. সুমন সিকদার (৩১) মারা যান। 

এ ঘটনায় তার মা মাসুমা বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৯ জনকে আসামি করা হয়।

৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর

গ্যাসের দাম বেড়ে ৩২ ডলার, ভর্তুকি দিতে হয়েছে ৪৭ হাজার কোটি টাকা: জ্বালানিমন্ত্রী

‎জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: ৬ ঘণ্টা টোল ছাড়াই চলবে এক্সপ্রেসওয়ে

ইসলামের নামে রাজনীতি করছে, অথচ ইশতেহারে ইসলাম নেই: স্বরাষ্ট্ৰমন্ত্রী

কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম বদল, বাদ জাতীয় চার নেতা

তিন জেলায় নতুন সার কারখানা স্থাপনের পরিকল্পনা, বছরে মোট উৎপাদনের লক্ষ্য ২৭ লাখ টন

সরকারিভাবে বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি: অনলাইনে আবেদন করবেন কীভাবে, যেসব নথিপত্র লাগবে

মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট ডিসেম্বরেই: প্রবাসীকল্যাণমন্ত্রী

আন্তসরকারি রেল বৈঠকে প্রস্তাব: বাংলাদেশে মালবাহী ট্রেন ঢোকাতে চায় ভারত

টেকনাফে মানব পাচারকারীদের গুলিতে সেনাসদস্যের মৃত্যু