হোম > জাতীয়

মানবাধিকার কমিশনের চেয়ারপারসন হলেন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী

বিশেষ প্রতিনিধি, ঢাকা

মইনুল ইসলাম চৌধুরী। ছবি: সংগৃহীত

অবশেষে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন ও চারজন কমিশনার নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। বাছাই কমিটির সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতি তাঁদের নিয়োগ দিয়েছেন।

আজ বৃহস্পতিবার লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রায় দেড় বছর ধরে নিষ্ক্রিয় ছিল এই কমিশন।

হাইকোর্টের সাবেক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি গুম-সংক্রান্ত তদন্ত কমিশনের প্রধান ছিলেন।

গুম-সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য মো. নূর খান ও নাবিলা ইদ্রিস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. শরীফুল ইসলাম ও মানবাধিকারকর্মী ইলিরা দেওয়ান কমিশনার পদে নিয়োগ পেয়েছেন।

২০২৪ সালে গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই বছরের নভেম্বরে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও সদস্যরা পদত্যাগ করেন। এর পর থেকে কার্যত কমিশনের কার্যক্রম নিষ্ক্রিয় ছিল।

পরে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ প্রণয়ন করে সরকার। ওই অধ্যাদেশের আলোকে কমিশনের চেয়ারপারসন এবং কমিশনার নিয়োগ দিতে বাছাই কমিটি করা হয়। ওই কমিটির সুপারিশের ভিত্তিতে নতুন কমিশন গঠন করলেন রাষ্ট্রপতি।

মানুষের কাছে মানসম্মত ওষুধ পৌঁছে দেওয়া না গেলে উন্নয়ন টেকসই হবে না: স্বাস্থ্যমন্ত্রী

সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণে নেপালের আগ্রহ

১১ জেলায় নতুন ডিসি

সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী

সরকারি সফরে যুক্তরাষ্ট্রে সেনাবাহিনীর প্রধান

মামুন খালেদ ও মাসুদ উদ্দিনকে পৃথক মামলায় গ্রেপ্তার দেখাতে ট্রাইব্যুনালে আবেদন

বিসিএসে নিয়োগের সব ধাপ হবে সফটওয়্যারে

অফিসে আরও আসব, তবে রাস্তা বন্ধ করা যাবে না—নেতা-কর্মীদের তারেক রহমান

ওমরাহ ও ভিজিট ফোরামে যোগ দিতে সৌদি গেলেন ধর্মমন্ত্রী

সৌদিতে আটকা সাড়ে চার হাজার বাংলাদেশি ওমরাহযাত্রী