হোম > জাতীয়

হাইকোর্টের আদেশ স্থগিত, ভাসান জাল দিয়ে মাছ ধরা যাবে না

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

ভাসান জাল বা বেহুন্দি জাল দিয়ে মাছ ধরতে ১৫ নৌযান মালিককে বাধা না দিতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিবসহ তিনজনের পক্ষে করা আবেদনের পরিপ্রেক্ষিতে আজ শনিবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন। এর ফলে উপকূলীয় এলাকার মধ্যে কেউ বেহুন্দি জাল কিংবা ভাসান জাল দিয়ে মাছ ধরতে পারবেন না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

পরিদর্শন সনদ ও মাছ ধরার নৌযানের নিবন্ধন সনদ থাকা সত্ত্বেও মাছ ধরায় বাধা দেওয়ার অভিযোগ তুলে ১৫ জন পেশাদার জেলে ও সনদপ্রাপ্ত সামুদ্রিক ট্রলারমালিক রিট করেছিলেন। ওই রিটের পরিপ্রেক্ষিতে আবেদনকারীদের নিজ এলাকায় মাছ ধরায় বাধা না দিতে নির্দেশ দেওয়া হয়। পরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিবসহ তিনজন আপিল বিভাগে আবেদন করেন।

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের আগে জানায়নি সৌদি আরব, ব্যাখ্যা চেয়েছে ঢাকা

তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী

৩ দিনের রাষ্ট্রীয় সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

৩১ অক্টোবর পর্যন্ত নতুন ভোটার নিবন্ধন ও এলাকা পরিবর্তনের সুযোগ

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

দুর্গাপূজায় গুজব ঠেকাতে ২৪ ঘণ্টা সাইবার নজরদারি টিম সক্রিয় রয়েছে: এসআরবি

গুজব ও উসকানি রোধে সতর্ক থাকার আহ্বান আনসার মহাপরিচালকের

সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয়ের জমি ক্রোক, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ