হোম > জাতীয়

দেশে এখন মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর গাবতলীর বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) বিভিন্ন গবেষণা ও প্রক্রিয়াজাত কেন্দ্র পরিদর্শন কালে সাংবাদিকদের ব্রিফিং করেন কৃষি বিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। ছবি: আজকের পত্রিকা

দেশে এখন বাক্‌ ও মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি বলেছেন, ‘দেশে এখন বাক্‌ ও মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে। আপনারা কিন্তু আগে অনেক কিছু প্রকাশ করতে পারেন নাই। এখন সবাই যাঁর যাঁর মতো করে প্রকাশ করতে পারেন।’

আজ শনিবার (২৩ আগস্ট) উপদেষ্টা রাজধানীর গাবতলীর বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) বিভিন্ন গবেষণা ও প্রক্রিয়াজাত কেন্দ্র পরিদর্শন কালে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, নির্বাচনের সময় বিভিন্ন দেশ থেকে অস্ত্র ঢোকার একটা প্রবণতা আগেও দেখা গিয়েছে। আগামী নির্বাচন ঘিরেও এ ধরনের প্রবণতা ঠেকাতে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না—এ বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, অস্ত্র উদ্ধারে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। শুধু নির্বাচনে না, অন্য সময়ও যেন দেশে কোনো অস্ত্র ঢুকতে না পারে সে জন্য পদক্ষেপ নেওয়া হবে।

নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘নির্বাচনের প্রস্তুতি যেভাবে নেওয়া দরকার আমরা সেভাবে প্রস্তুতি নিচ্ছি। ফেব্রুয়ারি মাসে নির্বাচন করতে আমাদের কোনো ধরনের অসুবিধা হবে না। আমাদের প্রধান উপদেষ্টা যে সময়সীমা নির্ধারণ করেছেন, আমরা সেভাবে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি এবং নির্বাচনকালীন আমাদের পূর্ণ প্রস্তুতি থাকবে।’

সীমান্তের নিরাপত্তার প্রশ্নে উপদেষ্টা বলেন, ‘আমাদের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ এবং সুরক্ষিত। আমাদের জনগণও কিন্তু অনেক সচেতন। বিশেষ করে সীমান্ত এলাকার জনগণ আরও বেশি সচেতন।’

ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে: আইএসপিআর

বাধ্যতামূলক অবসরে ‘রাতের ভোটের’ যে ৩২ ডিসি

ভোটের সময়ের ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর

নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে: বাংলাদেশ মহিলা পরিষদ

সুফলসহ বন অধিদপ্তরের বিভিন্ন প্রকল্প ধরে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখবে দুদক

দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ছয় মাসে ৮৬ শিশু হত্যা, ১৭টিতে জড়িত বাবা-মা: প্রতিবেদন

জামিন আদেশ দ্রুত পাঠাতে কমিটি গঠনের নির্দেশ

সাংবাদিকতা পেশার সংজ্ঞা নির্ধারণ করা দরকার: তথ্যমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী