হোম > জাতীয়

পঞ্চদশ সংশোধনী বাতিলের শুনানি ৫ মার্চ পর্যন্ত মুলতবি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

পঞ্চদশ সংশোধনী আইন পুরোটা বাতিল চেয়ে করা আপিলের শুনানি আগামী ৫ মার্চ পর্যন্ত মুলতবি করা হয়েছে।

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন। এর আগে গত ১৩ নভেম্বর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেন আপিল বিভাগ। এরপর আপিল শুনানি শুরু হয়।

পঞ্চদশ সংশোধনীর অংশবিশেষ অসাংবিধানিক ঘোষণা করে গত বছরের ১৭ ডিসেম্বর রায় দেন হাইকোর্ট। রায়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্তি-সংক্রান্ত পঞ্চদশ সংশোধনী আইনের ২০ ও ২১ ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করা হয়।

সেই সঙ্গে পঞ্চদশ সংশোধনী আইনের মাধ্যমে সংবিধানে যুক্ত ৭ক, ৭খ, ৪৪ (২) অনুচ্ছেদও বাতিল ঘোষণা করা হয়।

এ বছরের ৮ জুলাই হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। এরপর পঞ্চদশ সংশোধনী আইন সম্পূর্ণ বাতিল চেয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারসহ চার ব্যক্তি।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার পৃথক লিভ টু আপিল করেন। এ ছাড়া মোফাজ্জল হোসেন নামের এক ব্যক্তি আরেকটি লিভ টু আপিল করেন।

বদিউল আলম মজুমদারসহ চার ব্যক্তির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শরীফ ভূঁইয়া। জামায়াতের সেক্রেটারি জেনারেলের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

এ ছাড়া মোফাজ্জল হোসেনের পক্ষে ছিলেন আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

জয় বাংলা ব্রিগেড: হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আরও শুনানি ২ মার্চ

ভোট নিয়ে অপতথ্যের বন্যা ভারত থেকে

ডিএনএ ল্যাবরেটরির যন্ত্রপাতি পুরোনো হওয়ায় কার্যকারিতা হ্রাস পেয়েছে: উপদেষ্টা শারমীন মুরশিদ

সরকারের তেমন ব্যর্থতা নেই, লক্ষ্যমাত্রার ৯০ শতাংশ অর্জিত হয়েছে: প্রেস সচিব

বিদেশি সাংবাদিকদের জন্য মিডিয়া সেন্টার ও হটলাইন চালু

২ ঘণ্টা পরপর দিতে হবে ভোটের হার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির তথ্য

সংস্কার ও গণভোটে সমর্থন ইইউ নির্বাচন পর্যবেক্ষণ দলের

ভোটাররাও কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন: ইসি

প্রতিটি কেন্দ্রে থাকবে ১৩ জন আনসার, বিশৃঙ্খলা হলে জানাতে হবে অ্যাপে: আনসার-ভিডিপির মহাপরিচালক

অধস্তন আদালতের অবকাশ এখন থেকে দুই ধাপে