হোম > জাতীয়

ঈদে উত্তরাঞ্চলের ১৩ মার্চের ট্রেনের টিকিট দুই ঘণ্টায় শেষ, ২৭ লাখ হিট

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ ৩ মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ মঙ্গলবার দেওয়া হচ্ছে ১৩ মার্চের যাত্রার টিকিট। সকাল ৮টা থেকে অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। তবে উত্তরাঞ্চলের টিকিটের জন্য দুই ঘণ্টায় ২৭ লাখ মানুষ হিট করেছে। এসব টিকিট ২ ঘণ্টার মধ্যে বিক্রি হয়ে গেছে।

সকাল ১০টার দিকে রেল সেবা অ্যাপে দেখা যায়, পশ্চিমাঞ্চলে চলাচলকারী বিভিন্ন আন্তনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকেই উন্মুক্ত করা হয়েছে। তবে দুই ঘণ্টার মধ্যে উত্তরাঞ্চলের বেশির ভাগ ট্রেনের টিকিট বিক্রি শেষ হয়ে যায়।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ঈদ সামনে রেখে উত্তরাঞ্চলগামী ট্রেনগুলোতেই এবার সবচেয়ে বেশি চাপ দেখা যাচ্ছে।

রেলওয়ে সূত্র জানিয়েছে, আজ সকাল ১০টা পর্যন্ত অনলাইনে টিকিট কাটতে প্রায় ২৭ লাখ মানুষ হিট করেছে। এ ছাড়া প্রতিদিন আন্তনগর ট্রেনের প্রায় ৩২ হাজার টিকিট বিক্রি হবে।

রেলওয়ে জানিয়েছে, আগের মতো এবারও শতভাগ অগ্রিম টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। স্টেশনের কাউন্টারে কোনো অগ্রিম টিকিট দেওয়া হবে না। টিকিট বিক্রি দুই অঞ্চলে ভাগ করে করা হচ্ছে। পশ্চিমাঞ্চলে চলাচলকারী সব আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয় সকাল ৮টায়। আর পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে বেলা ২টা থেকে।

রেলওয়ের সূচি অনুযায়ী, আজ ৩ মার্চ দেওয়া হচ্ছে ১৩ মার্চের টিকিট। পর্যায়ক্রমে ৪ মার্চ ১৪ মার্চের, ৫ মার্চ ১৫ মার্চের, ৬ মার্চ ১৬ মার্চের, ৭ মার্চ ১৭ মার্চের, ৮ মার্চ ১৮ মার্চের এবং ৯ মার্চ ১৯ মার্চের যাত্রার টিকিট বিক্রি করা হবে।

ঈদে বাড়তি যাত্রীর চাপ সামাল দিতে বিভিন্ন রুটে পাঁচ জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

দুই শিবির নেতাকে গুলি: পুলিশের ৮ সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন

অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করল বাংলাদেশ-ইইউ

ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: প্রধানমন্ত্রী

সরকারি সফরে মালয়েশিয়ায় সেনাপ্রধান

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তিতে যা আছে (তৃতীয় পর্ব)

বগুড়ায় চৌকিরদহ খাল খনন কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মিডিয়া নিয়ন্ত্রণ করার ইচ্ছা সরকারের নেই: তথ্য প্রতিমন্ত্রী

কাগজপত্র থাকলে সৌদিতে রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার নির্দেশ

মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে রপ্তানির ওপর চাপ পড়েছে, প্রভাব ফেলতে পারে রেমিট্যান্সে: সংসদে বাণিজ্যমন্ত্রী

আদালত ন্যায়বিচারের নিরাপদস্থল হলে সমাজ থেকে মব ভায়োলেন্স দূর হবে: প্রধানমন্ত্রী