হোম > জাতীয়

পি কে হালদারসহ ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রশান্ত কুমার হালদার। ফাইল ছবি

ভারতে পলাতক অর্থপাচার মামলার আলোচিত আসামি প্রশান্ত কুমার হালদারসহ (পি কে হালদার) ১৮ জনের বিরুদ্ধে দায়ের করা একটি মামলার অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রায় ৮৩ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতির অভিযোগে এই অভিযোগপত্র অনুমোদন দেওয়া হয়েছে।

দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম বলেন, আজ সোমবার কমিশন সভায় মামলাটির অভিযোগপত্র অনুমোদন করা হয়েছে। দীর্ঘ তদন্ত শেষে পর্যাপ্ত তথ্য-প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অভিযোগপত্রভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন সুখদা প্রোপার্টিজ লিমিটেডের পরিচালক প্রশান্ত কুমার হালদার, মুন এন্টারপ্রাইজের মালিক শঙ্খ বেপারী, ইন্টারন্যাশনাল লিজিংয়ের সাবেক চেয়ারম্যান এম এ হাশেম, মো. নুরুল আলম, নাসিম আনোয়ার, মো. নুরুজ্জামান, মোহাম্মদ আবুল হাসেম, জহিরুল আলম, নওশেরুল ইসলাম, বাসুদেব ব্যানার্জি, পাপিয়া ব্যানার্জি, সাবেক ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হক, সাবেক ভারপ্রাপ্ত এমডি সৈয়দ আবেদ হাসান, ভাইস প্রেসিডেন্ট নাহিদা রুনাই, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আল মামুন সোহাগ, সিনিয়র ম্যানেজার রাফসান রিয়াদ চৌধুরী, কোম্পানি সেক্রেটারি রফিকুল ইসলাম খান এবং মর্জিনা বেগম।

দুদক সূত্র বলেছে, মুন এন্টারপ্রাইজের নামে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস থেকে প্রায় ৮০ কোটি টাকা ঋণ নিয়ে তা আত্মসাৎ করা হয়। ঋণের অর্থ প্রকৃত ব্যবসায়িক কাজে ব্যবহার না করে ভুয়া কাগজপত্র ও জাল জামানতের মাধ্যমে অর্থ স্থানান্তর ও লোপাটের অভিযোগ রয়েছে। তদন্তে দেখা যায়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাদের যোগসাজশে এই অর্থ উত্তোলন ও আত্মসাতের প্রক্রিয়া সম্পন্ন হয়।

তদন্ত-সংশ্লিষ্টরা জানান, এই অর্থ আত্মসাতের মাধ্যমে আর্থিক খাতে বড় ধরনের অনিয়ম সংঘটিত হয়েছে, যা আমানতকারীদের স্বার্থকে ক্ষতিগ্রস্ত করেছে। মামলাটি আদালতে উপস্থাপনের পর বিচারিক প্রক্রিয়া শুরু হবে।

পি কে হালদারের বিরুদ্ধে দেশের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় ১০ হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগ রয়েছে। ইতিমধ্যে তাঁর বিরুদ্ধে তিন ডজনের বেশি মামলা হয়েছে এবং একাধিক মামলায় অভিযোগপত্রও দাখিল করা হয়েছে।

ত্রিশালে আন্তর্জাতিক মানের ক্রীড়া কমপ্লেক্স হবে: সেনাপ্রধান

ফেব্রুয়ারিতেই হত্যার শিকার ৩২ নারী ও কন্যাশিশু

পোস্টাল ব্যালট সফলভাবে পৌঁছে দেওয়া ডাক বিভাগের সক্ষমতার প্রমাণ: ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী

ত্রিশালে হবে আন্তর্জাতিক মানের ক্রীড়া কমপ্লেক্স: সেনাপ্রধান

অন্যায়ভাবে বাদ পড়লে নীতিমালার আওতায় অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হবে: তথ্যমন্ত্রী

২৩ কোটি টাকা আত্মসাৎ-পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগপত্র

মানবতাবিরোধী অপরাধে কামরুল ও মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন

ঈদে ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে কড়াকড়ি, থাকছে ২৫ শতাংশ আসনবিহীন টিকিট

ফায়ার সার্ভিসের ৪ কর্মকর্তার পদোন্নতি

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হলেন তিন সাংবাদিক